
ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে: তেহরান
ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলায় আঞ্চলিক দেশগুলোর সহায়তা করার নথিভুক্ত প্রমাণ তেহরানের কাছে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। কূটনৈতিক মাধ্যমে বিষয়টি সরাসরি সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তোলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ইরান যুদ্ধের খরচ মিত্রদের পরিশোধ করতে বললেন ট্রাম্প; নেপথ্যে কী?
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটন যাদের ‘রক্ষা’ করেছে, তাদের কাছ থেকে যুদ্ধের যাবতীয় খরচ ক্ষতিপূরণ হিসেবে আদায়ের পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজে রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এসব দেশকে মার্কিন বাহিনীর সব যুদ্ধব্যয় পরিশোধ করতে হবে। একই সঙ্গে এই প্রথম তিনি যুদ্ধের অন্যতম অংশীদার ইসরাইলের কাছ থেকেও ক্ষতিপূরণ চাওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন।

ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা চুক্তি; নেপথ্যে সংকট কতটা গভীর
উপসাগরীয় অঞ্চলে নতুন করে মার্কিন সামরিক হামলার শঙ্কা এবং সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে তেহরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে উপসাগরীয় দেশগুলো। তবে বিশ্লেষকদের মতে, পারস্পরিক তীব্র মতভিন্নতা ও দীর্ঘদিনের আস্থার ঘাটতির কারণে এই কূটনৈতিক উদ্যোগ কোনো স্থায়ী আঞ্চলিক নিরাপত্তা জোটে রূপ নেয়ার সম্ভাবনা ক্ষীণ।

হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়, বন্দর ও পাইপলাইনে উপসাগরীয় দেশগুলোর বিশাল বিনিয়োগ
ইরান যুদ্ধের জেরে বিশ্ববাণিজ্যের পথ বদলে যাওয়ায় হরমুজ প্রণালির ওপর দীর্ঘদিনের অতিনির্ভরতা কাটিয়ে ওঠার উদ্যোগ নিয়েছে উপসাগরীয় দেশগুলো। সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা ও দীর্ঘমেয়াদি সুরক্ষার লক্ষ্যে জ্বালানি পাইপলাইন ও সমুদ্রবন্দরসহ বিভিন্ন অবকাঠামো খাতে শতকোটি ডলারের নতুন বিনিয়োগে নেমেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

ইরান সংকট: হরমুজ প্রণালি ঘিরে হিসাব-নিকাশ, অস্বস্তিতে উপসাগরীয় দেশগুলো
ইরান যুদ্ধ ছয় মাসে গিয়ে দাঁড়িয়েছে ব্যয়বহুল অচলাবস্থায়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান অর্থনৈতিক অবরোধের মুখে পড়লেও দেশটির সরকার টিকে আছে এবং সময় তাদের পক্ষে আছে—এমনটাই মনে করছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

নিষেধাজ্ঞা নাকি ক্ষেপণাস্ত্র; ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন কৌশল নিয়ে দ্বিধায় উপসাগরীয় দেশগুলো
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পর ওয়াশিংটন এখন কৌশল বদলাচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলার বদলে কঠোর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে তেহরানকে শান্তিচুক্তির শর্ত মানতে বাধ্য করতে চাইছে ট্রাম্প প্রশাসন। তবে এই নতুন কৌশল উপসাগরীয় দেশগুলোকে এক জটিল দ্বিধায় ফেলেছে একদিকে মার্কিন নিরাপত্তা সুরক্ষা বলয় অন্যদিকে ইরানের প্রতিশোধমূলক হামলার ঝুঁকি।

যুদ্ধ চায় না তেহরান, তবে ‘জোরজবরদস্তি’ মানবে না: পেজেশকিয়ান
ইরান যুদ্ধ কিংবা ভূখণ্ড বৃদ্ধির পক্ষে নয়, তবে ‘জোরজবরদস্তির’ কাছে কখনোই মাথা নত করবে না বলে সাফ জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। গালফ নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ভূখণ্ডে হামলা চালালে গোটা উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত হানা হবে—উপসাগরীয় দেশগুলোকে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। পাঁচটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য পাওয়া গেছে। মূলত ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রদের ভয় দেখিয়েই সামরিক পদক্ষেপের ব্যয় বাড়ানোর চেষ্টা করছে তেহরান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা; কাতারে শিশুসহ আহত ৩
যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে রোববার ভোরে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। পারস্য উপসাগরীয় দেশগুলো ও জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশ কিছু ভূপাতিত করেছে। এসব হামলায় কাতারে এক শিশুসহ অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উপসাগরীয় দেশগুলোতে হামলায় ইরাকে গোপন সেল গড়েছে আইআরজিসি: রয়টার্স
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইরাকে নতুন গোপন সেল গঠন করেছে। ধরা পড়া এড়াতে প্রতিষ্ঠিত মিলিশিয়া নেটওয়ার্কের বাইরে গিয়ে এই কাজ করছে তারা। আট ইরাকি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: কৌশলগত বিপর্যয় বলছে ইসরাইল, শক্তিশালী হচ্ছে হিজবুল্লাহ
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে সমর্থকেরা ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে অভিহিত করছেন। তবে মধ্যপ্রাচ্যজুড়ে তেহরানের প্রতিদ্বন্দ্বী—ইসরাইল থেকে শুরু করে উপসাগরীয় দেশ এবং লেবাননের বিভিন্ন গোষ্ঠীর কাছে—এটি ‘শতাব্দীর সবচেয়ে বড় অভিশাপ’ হিসেবে বিবেচিত হচ্ছে। এই চুক্তি ইরানকে আরও নিরাপদ, বৈধ এবং প্রভাবশালী করে তুলতে পারে বলে আশঙ্কা তাদের।

উপসাগরীয় দেশগুলোকে ইসরাইল বা ইরানের মধ্যে একটিকে বেছে নিতে হবে: মার্কিন রাষ্ট্রদূত
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এখন ইসরাইল অথবা ইরানের মধ্যে যেকোনো একটি পক্ষ বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইসরাইলে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, শিগগিরই মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশ ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিয়ে ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে বলে তিনি ‘খুবই আশাবাদী’।