
সব ফেডারেশনে নির্বাচিত কমিটির লক্ষ্যে কাজ করবে এনএসসির উপদেষ্টা কমিটি
দেশের সকল ফেডারেশনে নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়ায় কাজ করবে জাতীয় ক্রীড়া পরিষদের নবগঠিত উপদেষ্টা কমিটি। একইসঙ্গে ক্রীড়াঙ্গনের সমস্যা সমাধানে এই একটি কমিটিই সকল কাজ করবে বলে জানিয়েছেন এনএসসি পরিচালক আমিনুল ইহসান।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ‘ভিত্তিহীন’— দাবি তানভীর আহমেদের
শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ও প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে এনএসসির কাছে চিঠি দিয়েছেন কমিটির সদস্যরা। এদিকে এখন টিভির মুখোমুখি হয়ে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তানভীর আহমেদ।

আগের বোর্ড অবৈধ, এনএসসির সিদ্ধান্ত সঠিক— দাবি রফিকুল ইসলাম বাবুর
বিসিবির ভেঙে দেয়া বোর্ডকে অবৈধ দাবি করে এনএসসির সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। এখন টিভিকে দেয়া সাক্ষাতকারে নতুন এই কমিটি শিগগিরই দেশের ক্রিকেটে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নতুন সদস্যদের নিয়ে কিছুটা সমালোচনা চললেও দোষের কিছু দেখছেন না এই ক্রীড়া সংগঠক।

বিসিবি বোর্ড ভেঙে দিলো এনএসসি; অ্যাডহক কমিটি ‘অবৈধ’ দাবি বুলবুলের
বিসিবির কাজে পূর্বাচলে গিয়েছিলেন সাবেক সভাপতি বুলবুল। গতকাল (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকালে পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান তিনি। এদিকে দুপুরে বোর্ড ভাঙার খবরকে উড়িয়ে দিয়েছিলেন সহ-সভাপতি ফারুক আহমেদ। তবে অনিয়মের অভিযোগে বোর্ড ভেঙে দেয় এনএসসি। অ্যাড কমিটি ঘোষণার পরপরই বিসিবিতে হাজির হন সভাপতি তামিম ইকবাল। ঘোষণার পর তৎক্ষণাৎ বিসিবি ছাড়লেও রাতে অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দেন আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির ইস্যুতে এনএসসির তদন্তে সাড়া না দিয়ে পাল্টা অভিযোগ আসিফের
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে ক্রীড়া মন্ত্রণালয় ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির ডাকে আসিফ মাহমুদ সাড়া দেননি বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান। বিপরীতে এখতিয়ার বহির্ভূতভাবে মন্ত্রণালয় তদন্ত করছে উল্লেখ করে আদালত অবমাননার অভিযোগ এনেছেন আসিফ মাহমুদ।

বোর্ডের বিরুদ্ধে এনএসসির তদন্ত, ক্রীড়া প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি— অনিশ্চয়তায় বিসিবির ভবিষ্যৎ
সব জল্পনা-কল্পনাকে দূরে সরিয়ে দেশে ফিরেই মিরপুরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বুলবুলের বোর্ডের বিরুদ্ধে চলছে তদন্ত। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও হুঁশিয়ারি দিয়েছেন অবৈধ নিয়োগপ্রাপ্তদের। এর মধ্যেই আসন্ন নিউজল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে টাইগাররা।

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে ৫ সদস্যের স্বাধীন কমিটি গঠন
বিসিবি নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার তদন্তে পাঁচ সদস্যের স্বাধীন কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির নেতৃত্বে আছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। এছাড়া কমিটিতে রয়েছেন অতিরিক্ত সচিব সেলিম ফকির, যুগ্ম-পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আকরাম সম্রাট।

নির্বাচনি প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহারে এনএসসির ‘না’, ফেডারেশনগুলোকে চিঠি
জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় ব্যবহার না করার বিষয়ে ফেডারেশনগুলোকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গতকাল (সোমবার, ২৪ নভেম্বর) এক চিঠির মাধ্যমে এনএসসি এ সতর্কতা জারি করে।

মেয়াদোত্তীর্ণ টার্ফে হকির অনুশীলন, এনএসসির কাছে সহায়তার আবেদন
এক বছরের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ টার্ফে অনুশীলন এবং ম্যাচ খেলছেন বাংলাদেশের হকি খেলোয়াড়রা। এমন টার্ফে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনে বাধা না থাকলেও, আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আয়োজন করা যাবে না। যে কারণে এবার নড়েচড়ে বসেছে অ্যাডহক কমিটি। নতুন টার্ফ প্রতিস্থাপনের প্রায় ১৫ কোটি টাকার জন্য আর্থিক সহায়তা চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে। সহায়তার আশ্বাস দিয়েছে এনএসসিও।

বিসিবি নির্বাচন: ফারুক আহমেদসহ পরিচালক পদে জয়ী হলেন যারা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। ভোট পড়েছে ৭৩.৭১ শতাংশ। এরই মধ্যে চলে এসেছে নির্বাচনে জয়ী বিভিন্ন পরিচালকের নাম। নির্বাচনে ৪২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। কিছুক্ষণের মধ্যে শুরু হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের পর্ব। আজ (সোমবার, ৬ অক্টোবর) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়।

দুই দশক ধরে অকেজো পল্টনের সুইমিং কমপ্লেক্স
দেশের দুটি সুইমিং কমপ্লেক্স থাকলেও ব্যবহার হয় একটি। এনএসসির তত্ত্বাবধানে থাকা পল্টনের সুইমিং কমপ্লেক্সে দুই দশক অকেজো পানিশোধন যন্ত্র। তবে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও নেই ইলেক্ট্রিক স্কোরবোর্ড। সেজন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। যদিও ফেডারেশন বলছে, জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলছে ইলেক্ট্রিক স্কোরবোর্ডের কাজ, শিগগিরই এ ভেন্যু প্রস্তুত হবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের।

উন্নত প্রশিক্ষণে মন্ত্রণালয়ের দেয়া অর্থ এখনো পৌঁছায়নি খেলোয়াড়দের কাছে!
নারী কাবাডি দলের খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য মন্ত্রণালয়ের দেয়া অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে এখনও পায়নি কোচ ও খেলোয়াড়রা। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) হুমায়ুন কবির জানান, খেলোয়াড়রা এই অর্থ আগামী সোমবারের (৫ মে) মধ্যে বুঝে পাবেন ফেডারেশনের মাধ্যমে।