
বহুমুখী বিশ্ব গড়তে চীন ও রাশিয়াকে নেতৃত্ব দেয়ার আহ্বান শি জিনপিংয়ের
বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলার ধারাকে এগিয়ে নিতে চীন ও রাশিয়াকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী’ আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ এখন ‘অপমানজনক পতনের’ মধ্য দিয়ে যাচ্ছে। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের চীন সফরের শুরুতে পশ্চিমা নিষেধাজ্ঞা ও সংরক্ষণবাদের সমালোচনায় শি-পুতিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠকের আগে বাণিজ্য সংরক্ষণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই মঞ্চে পশ্চিমা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার দক্ষিণ চীনের প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত শেনজেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে তারা এসব কথা বলেন। তাদের বক্তব্যের কয়েক ঘণ্টা পরই ফিলিপাইনের ম্যানিলায় আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠক শেষে চীনে পৌঁছান ট্রাম্প।

ক্রেমলিনের ইঙ্গিতের পর শেনজেনে ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনা বাড়ছে
চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের সম্ভাবনা জোরালো হয়েছে। কিম এই সম্মেলনে যোগ দিলে তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হতে পারে—ক্রেমলিনের এমন ইঙ্গিতের পর ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনাও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এপেক সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প
চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এপেক সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানান ট্রাম্প।