
এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল
এলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া ছাড়া দাম নির্ধারণ এবং মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবিতে জাতীয় সংসদে একটি জরুরি আলোচনার নোটিশ দিয়েছে বিরোধীদল। জাতীয় সংসদ সচিবালয়ে পাঁচজন সদস্যের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে জনগুরুত্বসম্পন্ন এই নোটিশ দিয়ে ৬৮ বিধিতে আলোচনা করতে চেয়েছে বিরোধীদল।

দাম বেড়ে যত টাকায় বিক্রি হচ্ছে এলপিজি, ২ মাসে বাড়লো কত?
বাজারে তৈরি হওয়া চরম অস্থিরতার মধ্যেই আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম (LPG cylinder price increase in Bangladesh)। ভোক্তা পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম নতুন করে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি (BERC 12kg LPG cylinder price 2060 taka)। বিগত মাত্র দুই মাসের ব্যবধানে দুই দফায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম মোট ৪৭৫ টাকা বৃদ্ধি পেল (LPG price hike 475 taka in two months BD-(LPG cylinder price hike in Bangladesh 2026)।

১২ কেজি এলপিজির দাম বাড়লো ২২৩ টাকা
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এলপিজির দাম ১৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১৯৭৬ করার সুপারিশ, কার্যকর কবে থেকে?
গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (BERC) কারিগরি কমিটি। বর্তমানে এর নির্ধারিত দাম রয়েছে ১ হাজার ৮৩৭ টাকা (BERC official 12kg LPG price update)। আন্তর্জাতিক বাজারে পরিচালন ব্যয়, অর্থায়ন ব্যয় ও আমদানি খরচ বহুগুণ বৃদ্ধি পাওয়ার অজুহাতে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয়ের এই বড় প্রস্তাব দেওয়া হয়েছে।

এলপিজির গণশুনানি আজ, আরও বাড়তে পারে দাম
রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ার নতুন উদ্বেগ তৈরি হয়েছে (LPG cylinder price update in Bangladesh)। পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি (BERC public hearing on LPG commission rate)। শুনানি শেষে কমিশন বাড়ানোর সিদ্ধান্ত হলে গ্রাহক পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম আরও এক দফা বৃদ্ধি পেতে পারে(LPG gas price hike news Bangladesh)।

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে: ডা. জাহেদ
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। অর্থ থাকা সত্ত্বেও অনেক দেশ পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না এবং সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে সরকার। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি, দেশিয় গ্যাস অনুসন্ধান এবং সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি বৃহস্পতিবার
সারা দেশে সরকারের নির্ধারিত দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি (LPG cylinder price in Bangladesh) না পাওয়ার অভিযোগের মধ্যেই আবারও এর মূল্য ও বিভিন্ন পর্যায়ের চার্জ সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৯ অক্টোবর সরকারি ও বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্য পরিবর্তনের প্রস্তাব নিয়ে গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি (BERC public hearing on LPG price adjustment)।

বিদেশে আ.লীগ আর দেশে বিএনপির কারণে গণতন্ত্র প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে: নাহিদ ইসলাম
‘বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে’—এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে নাগরিক সভায় একথা বলেন তিনি।

মৌলভীবাজারে এলপিজি বিক্রিতে লাইসেন্স যাচাই; ব্যবসায়ীদের সতর্ক, জরিমানা
মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

সরকারি নির্দেশনা উপেক্ষা করে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার!
এলপিজি গ্যাসের সরকার নির্ধারিত দর কেবল কাগজেই রয়ে গেছে। কেননা সরকার নির্ধারিত দামের বাইরে আলাদা মূল্য তালিকা দিয়েছে এলপিজি সিলিন্ডার ব্যবসায়ী সমিতি। ভোক্তা পর্যায়ে অভিযোগ, সরকার নির্ধারিত এ দাম মানছেন না ব্যবসায়ীরা, বিক্রি করছেন অতিরিক্ত দামে। ডিলাররা সরবরাহ ঘাটতির কথা বললেও, খুচরায় বেশি দাম দিলেই মিলছে পর্যাপ্ত সিলিন্ডার— এমন অভিযোগও তুলেছেন ভোক্তারা।

ফরিদপুরে এলপিজি সিলিন্ডার সরকারি দামের চেয়ে বেশি টাকায় বিক্রির অভিযোগ
দফায় দফায় এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির মধ্যে ফরিদপুরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। জেলা শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন বাজার ও প্রত্যন্ত এলাকায়ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা। এতে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

এলপিজির মূল্য সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: ডা. জাহেদ
এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।