ওয়াকার-উজ-জামান
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘একটি সুন্দর নির্বাচন আয়োজনে আমরা সক্ষম এবং আগ্রহী। নির্বাচন কমিশন সরকার, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।’

নির্বাচন উপলক্ষে শরীয়তপুরে সেনাপ্রধানের পরিদর্শন ও মতবিনিময়

নির্বাচন উপলক্ষে শরীয়তপুরে সেনাপ্রধানের পরিদর্শন ও মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুর জেলা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) সফরকালে শরীয়তপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন।

খেলাধুলার সঙ্গে জড়িত কোনো খেলোয়াড়কে কখনো খারাপ কাজে দেখিনি: সেনাপ্রধান

খেলাধুলার সঙ্গে জড়িত কোনো খেলোয়াড়কে কখনো খারাপ কাজে দেখিনি: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, খেলাধুলার সঙ্গে জড়িত কোনো খেলোয়াড়কে কখনো খারাপ কাজে লিপ্ত হতে দেখিনি। আমাদের দেশের যুবকদের চরিত্র গঠনের জন্য অন্যতম মাধ্যম খেলাধুলা, তাই যুবকদের আমরা বেশি বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে চাই। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৭৩ একর জমিতে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

সাভারে কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সকালে সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিএন্ডএস)-এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

চট্টগ্রাম সেনানিবাসস্থ আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) ক্যাম্পাসের এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান।

দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান

দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। আমরা বিভিন্ন জয়গায় নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি। নারীরা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান সুদৃঢ় করবে। তারা দেশ-জাতি গঠনে কাজ করে যাবে। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোরে কোর অব সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

যশোরে কোর অব সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালস্ এর বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১০ নভেম্বর) দুপুরে সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে (এসটিসিএন্ডএস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্সে যোগ দিতে মালেয়েশিয়া গেছেন। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) সেনাপ্রধান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। গতকাল (বুধবার, ২৭ আগস্ট) রাতে তিনি দেশে ফেরেন। গত ২০ আগস্ট তিনি চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। সফরে সেনাপ্রধান চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) ও বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

জন্মাষ্টমীতে তিন বাহিনীর প্রধানের ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা

জন্মাষ্টমীতে তিন বাহিনীর প্রধানের ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা

জন্মাষ্টমী উৎসবে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা। আজ (শনিবার, ১৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (শনিবার, ৭ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ স্বীকৃত ও অত্যন্ত গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ স্বীকৃত ও অত্যন্ত গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত ও অত্যন্ত গ্রহণযোগ্য নাম। দেশের শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছেন।