
মানিক মিয়াতে ‘কনসার্ট ফর সলিডারিটি’ ছড়ালো সংহতি-সম্প্রীতির বার্তা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হলো ‘কনসার্ট ফর সলিডারিটি’। ৭টি ব্যান্ড পরিবেশন করে তাদের জনপ্রিয় সব গান। প্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় উন্মাদনা ছড়িয়ে পড়ে পুরো মানিক মিয়া এভিনিউতে। গতকাল (শনিবার, ৭ নভেম্বর) রাত ১১টায় সংহতি ও সম্প্রীতির বার্তা জানিয়ে শেষ হয় ৭ ঘণ্টাব্যাপী এ আয়োজন।

ঢাকায় কোন কোন রাস্তায় যানজটের আশঙ্কা, কীভাবে যাবেন
আজ (শনিবার, ৭ নভেম্বর) রাজধানী ঢাকায় একাধিক বড় ধরনের রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট ও যানবাহনের অতিরিক্ত চাপ তৈরির আশঙ্কা করা হচ্ছে (Dhaka road traffic jam alert today)। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবন এলাকা, তেজগাঁও, নয়াপল্টন ও কাকরাইলগামী সড়কগুলোতে বিশেষ ট্রাফিক সতর্কতা জারি করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ (DMP traffic advisory and diversion Dhaka-Dhaka traffic update today roadmap guidance)।

বিনা টিকিটে জেমসসহ যে সাত ব্যান্ডের কনসার্ট, জেনে নিন কখন ও কোথায়?
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (শনিবার, ৭ নভেম্বর ২০২৬) রাজধানীর প্রাণকেন্দ্র মানিক মিঞা অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল সংগীতানুষ্ঠান ‘কনসার্ট ফর সলিডারিটি’ (Concert for Solidarity Manik Mia Avenue)। মেগা এই কনসার্টে নগরবাউল জেমসসহ দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড টানা ৭ ঘণ্টা মঞ্চ মাতাবে(Ticket free James solidarity concert Manik Mia Avenue)। সংগীতপ্রেমী দর্শকদের জন্য পুরো আয়োজনটি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে, অর্থাৎ কনসার্ট উপভোগ করতে কোনো টিকিট বা প্রবেশমূল্য লাগবে না (Free entry James concert Dhaka)।

‘সমঝোতার’ পর বিকল্প ভেন্যুতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট আয়োজিত
কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে ‘সমঝোতার’ পর বিকল্প ভেন্যুতে আয়োজিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে শ্রোতা মাতাতে উপস্থিত ছিলো ব্যান্ড ‘হাইওয়ে’।

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি প্রদানের মাধ্যমে কনসার্ট বন্ধের দাবি জানায় মাদ্রাসা শিক্ষার্থীদের এ সংগঠনটি।

সুইজারল্যান্ডে স্কি রিসোর্টে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০
সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের আল্পস পবর্তমালা কেন্দ্রিক পর্যটন কেন্দ্র ক্রঁ-মঁতানার একটি স্কি রিসোর্টের বারে বিস্ফোরণের ঘটনায় প্রায় ৪০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর। হতাহতদের মধ্যে অনেকে অন্য দেশের নাগরিক বলে জানিয়েছেন ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তা বিষয়ক প্রধান স্টিফেন গ্যান্জার।

আতিফ আসলামের কনসার্ট ঘিরে ‘অনুমোদনহীন’ প্রচারণা বন্ধে হাইকোর্টে রিট
পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের একটি কনসার্টকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে অনুমোদন ছাড়া বাণিজ্যিক ইভেন্ট প্রচারণা বন্ধের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা (রিট) দায়ের করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইন্টেগ্রিটি ল’ চেম্বার্সের প্রধান অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার গত ১৪ ডিসেম্বর হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

টাঙ্গাইলে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক; ৬০ জনের জিডি
টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে কনসার্টের আয়োজন হয়, যেখানে ব্যান্ড সঙ্গীত পরিবেশনায় ছিল নগরবাউল জেমস। মঙ্গলবার (১৩ মে) রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামের এই কনসার্টে মোবাইল চুরির হিড়িক পড়ে যায়। মোবাইল চুরির ঘটনায় আজ (বুধবার, ১৪ মে) সকালে কমপক্ষে ৬০ জন থানায় জিডি করেছেন।

অভিযোগের বিষয়ে এশিয়াটিক থ্রিসিক্সটির বক্তব্য
সম্প্রতি ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে এর ব্যাখ্যা দিয়েছে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটি। গতকাল (মঙ্গলবার, ২৯ এপ্রিল) প্রতিষ্ঠানটির গ্রুপ চেয়ারপারসন সারা যাকেকের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা জয়, একটি ‘স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত’ হয়ে এশিয়াটিক থ্রিসিক্সটি এবং এর অধীনস্থ প্রতিষ্ঠান ও পরিচালনা পর্ষদ সদস্যদের সম্পৃক্ত করে ‘এসব তথ্য ছড়াচ্ছে’।

রাতের আকাশে লেজার শোতে ফুটে উঠলো জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি
রাতের আকাশে ড্রোন-লেজার শোতে ফুটিয়ে তোলা হলো জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি। মুগ্ধতা ছড়ালো নববর্ষের সমাপনী আয়োজন। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বৈশাখী কনসার্ট মেতে ওঠে রাজধানীবাসী।

নর্থ মেসিডোনিয়ায় নাইট ক্লাবে আগুন, অর্ধ শতাধিক প্রাণহানি
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায় একটি নাইট ক্লাবে আগুন লেগে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক। তাদের সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছে দেশটির সরকার। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

সবার আগে বাংলাদেশ আয়োজিত কনসার্টে দেশীয় সংস্কৃতি রক্ষার বার্তা
৫৩ বছর বয়সী বাংলাদেশের গৌরবগাঁথা ইতিহাস, ঐতিহ্য আর সমৃদ্ধি নিয়ে রচিত হয়েছে নানা কালজয়ী গান। সেসব অনবদ্য গান একইদিনে পরিবেশিত হয় এক মঞ্চে। পছন্দের সব দেশীয় শিল্পদের এক মঞ্চে পেয়ে উচ্ছ্বসিত শ্রোতারাও। গলা মেলাতেও ভুলেননি। পরিবার, প্রিয়জন নিয়ে অনেকেই এসেছেন বিজয় উদযাপনে।