জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয় ব্যান্ড ও সংগীতপ্রেমীদের মিলনমেলায়। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত কনসার্ট ফর সলিডারিটিতে অংশ নেয় দেশের জনপ্রিয় ৭টি ব্যান্ড। প্রিয় শিল্পীর গান শুনতে শহরের নানা প্রান্ত থেকে জড়ো হন সঙ্গীতপ্রেমীরা।
শনিবার বিকেলে মেকানিক্স ব্যান্ডের পরিবেশনার মাধ্যমে শুরু হয় কনসার্ট। একে একে গিটার আর সুরের ঝংকার তোলে শিরোনামহীন, আর্টসেল, ফিডব্যাক, ওয়ারফেজ, মাইলস ও জেমস।
আরও পড়ুন:
অনিকেত প্রান্তর, ইচ্ছেঘুরি, ফিরিয়ে দাও, পূর্নতা, মেলা, কবিতা, বাংলাদেশ গানে মোহিত হন দর্শকরা। জানান উচ্ছ্বাসের কথা।
এদিকে কনসার্টের শেষপর্যায়ে ব্যারিকেড ভেঙ্গে স্টেজের সামনে চলে আসেন দর্শকদের একাংশ। এতে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। তবে সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠে প্রতিবছর এমন আয়োজনের দাবি দর্শকদের।
সংগীতের সুরে সংহতির বার্তায় রাত ১১টায় শেষ হয় এবারের আয়োজন।





