কাস্টমস
৪৪২ কন্টেইনার পণ্য ই-নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস

৪৪২ কন্টেইনার পণ্য ই-নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস

চট্টগ্রাম কাস্টমস হাউস অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিত নিলামের ধারাবাহিকতায় চলতি মাসে নিলামযোগ্য ৪৪২ কন্টেইনার পণ্য ই-নিলাম পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।

শাহজালাল বিমানবন্দরের বাইরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরের বাইরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশি করে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণালংকারসহ প্রায় ৫৬ লাখ টাকার পণ্য জব্দ

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণালংকারসহ প্রায় ৫৬ লাখ টাকার পণ্য জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টুন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং ৫টি বিভিন্ন মডেলের মোবাইলফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

বেনাপোলের আন্তর্জাতিক চেকপোস্টে ভারতগামী যাত্রীকে তল্লাশি, ২টি স্বর্ণবার উদ্ধার

বেনাপোলের আন্তর্জাতিক চেকপোস্টে ভারতগামী যাত্রীকে তল্লাশি, ২টি স্বর্ণবার উদ্ধার

যশোরের বেনাপোলের বহির্গমন যাত্রী এলাকায় তল্লাশি চালিয়ে মো. মোবারক হোসেন নামের এক ভারতগামী যাত্রীর কাছ থেকে ২টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস।

ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে স্বর্ণবারসহ পাসপোর্টধারী আটক

ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে স্বর্ণবারসহ পাসপোর্টধারী আটক

ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস থেকে দু’টি স্বর্ণবারসহ বাংলাদেশি এক পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা সদস্যরা।

শাহজালাল বিমানবন্দরে যৌথ অভিযান; মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য জব্দ

শাহজালাল বিমানবন্দরে যৌথ অভিযান; মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় অভিযান চালিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা ১০১ কার্টন পণ্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে প্রাথমিকভাবে ব্যবহৃত ল্যাপটপ, ব্যবহৃত অটোমোবাইল পার্টস, হাতঘড়ি, হার্ডড্রাইভ ও মিনি পিসিসহ বিভিন্ন পণ্য পাওয়া গেছে।

বেনাপোল বন্দরে নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্যের সন্ধান মিললো

বেনাপোল বন্দরে নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্যের সন্ধান মিললো

যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেড থেকে নিখোঁজ থাকা ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ (সোমবার, ১৩ জুলাই) বিকেলে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে শেডের ভেতরে পুরোনো নিলামের মালামালের আড়ালে এসব পণ্য পাওয়া যায়।

বেনাপোল স্থলবন্দরে নানা অনিয়মের অভিযোগ; কাটছে না বন্দরের রাজস্ব ঘাটতি

বেনাপোল স্থলবন্দরে নানা অনিয়মের অভিযোগ; কাটছে না বন্দরের রাজস্ব ঘাটতি

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতীয় পণ্য প্রবেশ ও খালাস হলেও অনেক পণ্য এন্ট্রি না করার অভিযোগ উঠেছে। এতে ব্যাপক পরিমাণে শুল্ক হরাচ্ছে কাস্টমস হাউসে। অন্যদিকে, কম শুল্কযুক্ত পণ্য ঘোষণা দিয়ে বেশি শুল্কের অন্য পণ্য আমদানির ঘটনাও ঘটছে অহরহ। এমন পরিস্থিতিতে পণ্য আমদানি ঠিক থাকলেও, নানা অনিয়মে বন্দরের রাজস্ব ঘাটতি কাটছে না।

নেত্রকোণা সীমান্তে বিজিবির অভিযান; ট্রাকভর্তি ভারতীয় পণ্য ও মদ জব্দ

নেত্রকোণা সীমান্তে বিজিবির অভিযান; ট্রাকভর্তি ভারতীয় পণ্য ও মদ জব্দ

নেত্রকোণার কলমাকান্দা ও মুন্সিপাড়া সীমান্তে পৃথক অভিযানে ২১০ কেজি ভারতীয় জিরা, ফুচকাসহ একটি ট্রাক জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

ট্রাম্প প্রশাসনের সাঁড়াশি অভিযান; লক্ষ্যবস্তু সোমালি শরণার্থী-তালিকাভুক্ত অপরাধী

ট্রাম্প প্রশাসনের সাঁড়াশি অভিযান; লক্ষ্যবস্তু সোমালি শরণার্থী-তালিকাভুক্ত অপরাধী

মিনেসোটার পর এবার যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে বড় ধরনের অভিবাসনবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) ফেডারেল এজেন্টরা রাজ্যটিতে ‘অপারেশন ক্যাচ অফ দ্যা ডে’ নামক এ অভিযান শুরু করে। এতে মূলত সোমালি শরণার্থী এবং অপরাধমূলক রেকর্ড থাকা অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

বিমানবন্দরের ভল্ট থেকে অস্ত্র চুরি; একে অপরকে ‘দায়’ চাপাচ্ছে বিমান-কাস্টমস

বিমানবন্দরের ভল্ট থেকে অস্ত্র চুরি; একে অপরকে ‘দায়’ চাপাচ্ছে বিমান-কাস্টমস

বিমানবন্দরের স্ট্রং রুম বা ভল্টে চুরির বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিরুদ্ধে আয়নাবাজির অভিযোগ উঠেছে। ঘটনার মাস পেরিয়ে যাবার পর বিমানবন্দর থানায় মামলা হলেও সেখানে উল্লেখ করা হয়েছে খোয়া গেছে ৬টি পিস্তল ও ১টি রিভলবার। অপরদিকে, একজন ভুক্তভোগী এখন টেলিভিশনকে জানিয়েছেন, তার একারই হারিয়েছে ১৮টি এয়ার রাইফেল, ১টা এয়ার পিস্তল, ২০ হাজার পিস্তলের গুলি ও ১ লাখ ৭৭ হাজার এয়ার রাইফেলের গুলি। বাকি পণ্যের হিসাব কেন মিলছে না- সে বিষয়ে বিমানের কাছে নেই কোনো সদুত্তর। তবে ভল্টে অতিরিক্ত সময় অস্ত্র ফেলে রাখায় কাস্টমসকে দায়ী করছে বিমান বাংলাদেশ।

চট্টগ্রাম বন্দরে ৯ মাসে তিন কনটেইনার চুরি, ক্ষতির মুখে বিডাররা

চট্টগ্রাম বন্দরে ৯ মাসে তিন কনটেইনার চুরি, ক্ষতির মুখে বিডাররা

নিলামে বিক্রি করা ৪৮ লাখ টাকার ফেব্রিকসসহ চট্টগ্রাম বন্দর থেকে ফের গায়েব আরেকটি কনটেইনার। এ নিয়ে গেল ৯ মাসে দুই কোটি টাকার কাপড়সহ নিলামের ৩টি কনটেনার চুরি হলেও হদিস মেলেনি একটিরও। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ আলাদা তদন্ত কমিটি করলেও কোন কূলকিনারা করতে না পারায় ক্ষতির মুখে বিডাররা। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, পণ্যের খোঁজ মিলবে কি-না সেটি চূড়ান্তভাবে জানাতে বন্দরকে একাধিক চিঠি দেয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ কোন উত্তর না দেয়ায় বিডারদের অর্থ ফেরত দেয়া যাচ্ছে না।