
কেরানীগঞ্জে ককটেল তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১
দক্ষিণ কেরানীগঞ্জের শ্যামপুর থেকে ককটেল তৈরির সরঞ্জাম ও মুখোশসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
কেরানীগঞ্জে গ্যাস লাইটার উৎপাদনকারী টিন-শেড কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা; নির্বাচন বানচালের অভিযোগ প্রার্থীর
ঢাকার কেরানীগঞ্জে বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জের ঢালিকান্দি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলার কারণ উদঘাটন ও হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

নারী নির্যাতনের মামলায় ‘বহুবিবাহের প্রচারক’ মামুনুর রশিদ গ্রেপ্তার
নারী নির্যাতনের মামলায় ‘বহুবিবাহের প্রচারক’ ও ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ২৩ নভেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন জামিনে মুক্ত
কেরাণীগঞ্জে ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার’ থেকে চারদিন পর জামিনে মুক্তি পেলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান। আজ (শুক্রবার , ২৯ আগস্ট) দুপুরে কারাগার থেকে মুক্ত হন তিনি।

নসরুল হামিদের বাংলো বাড়ি উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ
নদীর জায়গায় অবৈধভাবে নির্মাণ করায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়ি উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়াও দক্ষিণ কেরানীগঞ্জের কাটুরাইল মৌজা এলাকায় বুড়িগঙ্গা তীরে বেশ কয়েকটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। নদীর জায়গা দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। উচ্ছেদ হওয়া স্থাপনার মালিকদের অভিযোগ, মালামাল সরানোর পর্যাপ্ত সময় না দিয়েই অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ।

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
তিন বছর আগে ঢাকা জেলার কেরানীগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

বিডিআর হত্যাকাণ্ড মামলায় ২৩৯ আসামির জামিন শুনানি শেষ
বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৩৯ জন আসামির জামিন শুনানি শেষ হয়েছে। জামিনের আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন আদালত। এ মামলায় আরও একজনসহ মোট ২৮৭ জন সাক্ষ্য দিয়েছেন আদালতে।

অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্পে রাজউকের উচ্ছেদ অভিযান
খাল, জলাশয় ও কৃষি জমি দখল করে গড়ে ওঠা মিলেনিয়াম সিটির অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্প উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে যেন কেউ অবৈধভাবে আবাসন ব্যবসার নামে সরকারি জায়গা দখল করতে না পারে সেজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাজউকের কর্মকর্তারা। পাশাপাশি, প্লট ক্রেতাদের আরও সতর্ক হওয়ার আহ্বান।

বিডিআর সদস্যদের মুক্তি: কেন্দ্রীয় কারাগারের সামনে আবেগঘন পরিবেশ
গাজীপুরের কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে উৎসুক মানুষের ভিড়। বাবার জন্য ফুল হাতে অপেক্ষা সন্তানের। আবার কোথাও প্রিয় সন্তানের জন্যও অপেক্ষা বাবার। দৃষ্টিজুড়ে প্রত্যাশা নিয়ে কেউ দাঁড়িয়ে প্রিয় মানুষটির জন্য।

পিলখানা হত্যাকাণ্ড: ১৬ বছর পর বিস্ফোরক মামলায় ২৫০ আসামির জামিন
পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ২৫০ আসামিকে জামিন দেয়া হয়েছে। মূলত বিডিআর হত্যাকাণ্ডের মামলায় খালাস পাওয়া কিন্তু উচ্চ আদালতে এর বিরুদ্ধে আপিল নেই এমন আসামীদের বিস্ফোরক মামলায় জামিন মঞ্জুর করলেন আদালত।

মডেল তিন্নি হত্যায় সাবেক এমপি অভিকে খালাস
২০০২ সালে রাজধানীতে খুন হওয়া বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় চার্জশিটভুক্ত একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছেন আদালত।