আজ (সোমবার, ২৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহাবিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়ার পর ৭ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ৫টি ইউনিট উদ্ধার ও অগ্নি-নির্বাপণ কাজে যোগ দেয়। তবে পরিস্থিতি বিবেচনায় ও আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বর্তমানে সর্বমোট ৮টি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, কারখানাটির ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতিসহ এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।





