
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ মরদেহ উদ্ধার
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১০০ জন অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ আটলান্টিক সাগরপথে ইউরোপমুখী অভিবাসীদের আগমন আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ২১ জনের মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী একটি ছোট নৌকাডুবিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউরোপ যেতে অবৈধ অভিবাসীদের নিরাপদ ট্রানজিট ক্যানারি দ্বীপপুঞ্জ
ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জকে নিরাপদ ট্রানজিট পয়েন্ট হিসেবে বেছে নিচ্ছেন আফ্রিকা ও এশিয়ার অবৈধ অভিবাসীরা। এ অবস্থায় গত বছরের তুলনায় চলতি বছর ক্যানারি দ্বীপপুঞ্জে অবৈধ অভিবাসীর ঢল বেড়েছে ২৩ শতাংশের বেশি। এতে উদ্বিগ্ন স্পেন। বিশেষ করে এশিয়ার দেশগুলো থেকে যাত্রার বিষয়টি সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলেছে।