
ইসরাইলের সঙ্গে আলোচনায় অগ্রাধিকার যুদ্ধবিরতি: লেবাননি কর্মকর্তা
ইসরাইল ও লেবাননের মধ্যে আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) শুরু হতে যাওয়া সরাসরি আলোচনার বিষয়ে আল জাজিরাকে কথা বলেছেন এক লেবাননি কর্মকর্তা। তিনি বলেন, আলোচনায় লেবানের অবস্থান স্পষ্ট এবং সেটি যুদ্ধবিরতি অর্জনকে অগ্রাধিকার দেয়ার ভিত্তিতে নির্ধারিত।

পাঁচ আরব দেশকে ক্ষতিপূরণ দিতে বললো ইরান
যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় সহায়তার অভিযোগ
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান—এই পাঁচ আরব দেশ যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় অংশ নিয়ে ইরানের বিরুদ্ধে দায়িত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ শুরু করেনি, তবে ‘গুরুতর ক্ষতি’ হয়েছে: সরকারি মুখপাত্র
ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরান যুদ্ধ শুরু করেনি। তবে এই যুদ্ধে দেশটি মানবিক ক্ষয়ক্ষতি এবং বেসামরিক ঘরবাড়ি ও অবকাঠামোর দিক থেকে ‘গুরুতর ক্ষতি’ হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবারকে মরদেহ হস্তান্তর ও ক্ষতিপূরণ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলেসহ নিহত পাঁচ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ আইনী প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করে। এসময় ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেকের পরিবারকে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ২৫ হাজার করে টাকা দেয়া হয়।

দৌলতদিয়ায় নিহত প্রতি পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ
দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের এই নোটিশ পাঠিয়েছেন।

নেইমারের বিরুদ্ধে শ্রম আইনে মামলা, ক্ষতিপূরণ দাবি গৃহকর্মীর
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার ম্যানশনের এক নারী কর্মী। এ মামলাটি রিও ডি জেনিরোর শ্রম আদালতে দায়ের করা হয়েছে।

রেমিট্যান্সে অবদান রাখছেন মৃত প্রবাসীরাও; ১১ মাসে এসেছে ৯০ কোটি টাকা
কেবল জীবিত নয়, মৃত প্রবাসীরাও দেশের রেমিট্যান্স প্রবাহে বড় ভূমিকা রাখছেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, ১১ মাসে মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ রেমিট্যান্স এসেছে প্রায় ৯০ কোটি টাকা। গেল অর্থবছরেও ৯৫ কোটি টাকা এসেছে এই খাতে। তবে পাওয়ার অব অ্যাটর্নি নির্বাচনে ভুল হলে ক্ষতিপূরণের টাকা আদায়ে বিপাকে পড়তে হয় স্বজনদের। প্রতারণার ফাঁদেও পড়ার আশঙ্কা থাকে পরিবারের।

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলো বিবিসি, তবে ক্ষতিপূরণে ‘না’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে। ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণকে ভুলভাবে এডিট করার দায় স্বীকার করে তারা ক্ষমা চেয়ে ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়েছিল। তবে ট্রাম্পের মানহানির বিপরীতে ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে বিবিসি।

পাঁচ ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেয়া হবে: বাংলাদেশ ব্যাংক
ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ (বিআরও ২০২৫) অনুযায়ী পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।

মেট্রোর প্যাড পড়ে নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মেট্রোরেলে সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মেট্রোর বিয়ারিং পড়ে নিহতের পরিবার ৫ লাখ টাকা পাবে: ফাওজুল কবির
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। এছাড়া ওই ব্যক্তির পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলার ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।