আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু; ক্ষতিপূরণ ও ফ্রি চিকিৎসার প্রতিশ্রুতি

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
দেশে এখন
0

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও ফ্রি চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। আজ (শনিবার, ৬ জুন) রাজধানীর তেজগাঁও একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষে এই ঘোষণা দেন আইনজীবী শিশির মনির।

একই সাথে এই পাঁচ পরিবারের সদস্যদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে আদ-দ্বীন হাসপাতালের চাকরির ক্ষেত্রেও অগ্রাধিকারের আশ্বস্ত দেন। এসময় তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দায়িত্বে অবহেলায় অভিযুক্ত একজন নার্স ও আয়াকে অব্যাহতি দেয়া হয়েছে।’ একইসাথে এই ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে সতর্ক থাকারও প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন:

এসময় আদ-দ্বীনকে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো কারণ দর্শানোর নোটিশ বেআইনি বলে মন্তব্য করেন শিশির মনির। এছাড়া, আদ-দ্বীন হাসপাতাল যে সেবা দিচ্ছে সেটা অব্যাহত রাখার অনুরোধ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য ও মামলার বাদী।

ইএ