ইসরাইলের সঙ্গে আলোচনায় অগ্রাধিকার যুদ্ধবিরতি: লেবাননি কর্মকর্তা

হিজবুল্লাহ সমর্থকরা লেবানিজ পতাকা নাড়াচ্ছেন
বিদেশে এখন
0

ইসরাইল ও লেবাননের মধ্যে আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) শুরু হতে যাওয়া সরাসরি আলোচনার বিষয়ে আল জাজিরাকে কথা বলেছেন এক লেবাননি কর্মকর্তা। তিনি বলেন, আলোচনায় লেবানের অবস্থান স্পষ্ট এবং সেটি যুদ্ধবিরতি অর্জনকে অগ্রাধিকার দেয়ার ভিত্তিতে নির্ধারিত।

ওই কর্মকর্তা জানান, ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক ম্যান্ডেট শুধু ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার মধ্যেই সীমিত।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘আজকের অধিবেশনটি প্রাথমিক পর্যায়ের এবং এটি সামগ্রিক আলোচনার সূচনা হিসেবে কাজ করবে। আলোচনা শুরু হলে অন্য সব বিষয় তিন প্রতিনিধি দলের অংশগ্রহণে তোলা হবে।’

ওই কর্মকর্তা বলেন, ‘আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ যুক্তরাষ্ট্রের সমর্থনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।’ তিনি আরও জানান, আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষের সঙ্গে যোগাযোগ ইতিবাচক এবং তা লেবাননের অবস্থান বোঝার প্রতিফলন।

এএম