
আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে বাংলাদেশের সোবহানা
আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন এই ব্যাটার।

সাফ জিততে দলীয় পারফরম্যান্সের ওপর জোর সাবেক ফুটবলারদের
সাফে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোনো একক ব্যক্তি নয় বরং দল হিসেবেই পারফর্ম করার তাগিদ সাবেক ফুটবলারদের। তাদের বিশ্বাস, সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের হাতেই উঠবে শিরোপা। কারো কাছে দলে আছে একক মহাতারকার অভাব। আবার কেউ কেউ বলছেন, কোচ-খেলোয়াড়ের সুসম্পর্ক সবচেয়ে বেশি জরুরি।

ভারতের কাছে বিশাল ব্যবধানে বাংলাদেশের হার
এশিয়ান চ্যাম্পিয়নস
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ পুরুষ হকি দল।

শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আবাসিক ক্যাম্প
সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। যোগ দিয়েছেন বেশিরভাগ খেলোয়াড়।

ফিফার কাছে জবাব চায় উয়েফা, দুই সপ্তাহের আল্টিমেটাম
ফিফা বাণিজ্যিক চুক্তিসহ বেশ কয়েকটি বিতর্কিত বিষয়ে পরিষ্কার করার জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে ২ সপ্তাহ সময় বেধে দিয়েছে উয়েফা।

জিম্বাবুয়ের কাছে হারে চাপে বাংলাদেশ, ফাইনালের আশা সমীকরণনির্ভর
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি শুধু জিতলেই হবে না টাইগারদের তাকিয়ে থাকতে হচ্ছে নানান সমীকরণের দিকে। আফগানদের বিপক্ষে ম্যাচ কঠিন হলেও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দলের ফেরার সম্ভাবনা স্বস্তি দিচ্ছে ফিল সিমন্সকে।

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ দলের ফুটবলাররা পেলেন ক্রীড়া প্রতিমন্ত্রীর উপহার
আজারবাইজানে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে খেলোয়াড়দের উৎসাহ দিতে ফুটবলারদের তাতক্ষণিক বুট উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বড় দলগুলোর বিপক্ষে লড়াই করে চমক দেখানোর প্রত্যাশা লাল-সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশ অধিনায়ক জানান, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই প্রাথমিক লক্ষ্য তাদের।

ইংল্যান্ড ফুটবলের উন্নয়নে অ্যাসোসিয়েশনের অভিনব উদ্যোগ
ইংল্যান্ড ফুটবলের উন্নয়নে এক অনন্য উদ্যোগ নিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন। তৃণমূল পর্যায়ে এক অভিনব পরিবর্তন আনা হয়েছে। ৭ বছরের নিচে শিশুদের নিয়ে ৩ বনাম ৩ ফরম্যাট দিয়ে ১২ মাসের জন্য শেখানো হবে ফুটবলের বল দখল, ড্রিবলিং, গোল করার ক্ষমতা বৃদ্ধি। তবে সেখানে থাকবে না কোনো গোলরক্ষক, হবে না খেলোয়াড় পরিবর্তন।

আইসিসির মাস সেরা মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ
সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে জায়গা করে নিয়েছেন ভারতের শুভমান গিল ও অভিষেক শর্মা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

দু’দফা পিছিয়ে ৯ অক্টোবর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ
তিন বছরের অপেক্ষা শেষে প্রথম বিভাগ হকি লিগ শুরু নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। দু’দফা পিছিয়ে ৯ অক্টোবর নির্ধারণ হয়েছে নতুন সময়সূচি। তবে বারবার সময় পেছানো অযৌক্তিক বলে মনে করেন কোচ ও খেলোয়াড়রা। তাতে খেলোয়াড় এবং খেলার কৌশলে ব্যাঘাত ঘটে বলে মনে করেন তারা। এদিকে কিছু ক্লাবের কর্তাদের অনুরোধে দ্বিতীয় দফায় শুরুর সময় পেছানো হয়েছে বলে জানান লিগ কমিটির সেক্রেটারি ইউসুফ আলি।

মালয়েশিয়ার কাছে হার, দায়ী ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি—দাবি সাবেক ফুটবলার টিপুর
আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পেছনে ম্যাচ প্র্যাকটিসের অভাবকেই বড় কারণ মনে করছেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু। পরিকল্পনাহীন ফুটবলের পাশাপাশি খেলোয়াড়দের লড়াকু মানসিকতার ঘাটতিও চোখে পড়েছে তার। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের, বিশ্বাস সাবেক এই ফুটবলারের।

খেলোয়াড়-কোচ উভয় ভূমিকায় ইতিহাস গড়ে আবেগাপ্লুত আশরাফুল
কার্ডিফ থেকে ডারউইন-দুটি ভিন্ন সময়, দুটি ভিন্ন ভূমিকা, কিন্তু ইতিহাস গড়ার নায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে ব্যাট হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়া আশরাফুল এবার ২০২৬ সালে এসে লাল-সবুজ দলকে ডারউইনে টেস্ট জেতালেন ডাগআউটে বসে। অস্ট্রেলিয়ার মাটিতে এমন অবিশ্বাস্য সাফল্যের পর মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক এই অধিনায়ক।