
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ
বাংলা কথাসাহিত্যর বরপুত্র হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ (১৩ নভেম্বর)। তার কলমে জীবন্ত হয়েছে মধ্যবিত্তের হাসি-কান্না, প্রেম, বিরহ আর জীবনের নানা রঙ। বাংলা সাহিত্যের এই কিংবদন্তিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি।

মৃত্যুর পরও যার প্রভাব অমলিন; ‘চলচ্চিত্রকারদের চলচ্চিত্রকার’ ঋত্বিক ঘটক
বাংলা চলচ্চিত্রের তিন কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটক। তবে জীবদ্দশায় প্রাপ্য স্বীকৃতির অনেকটাই পাননি ঋত্বিক। ১৯৭৬ সালে মাত্র ৫০ বছর বয়সে মারা গেলেও চলচ্চিত্রের ভাষা, নির্মাণশৈলী ও পরবর্তী প্রজন্মের নির্মাতাদের ওপর তার প্রভাব দিন দিন বিস্তৃত হয়েছে। এ কারণেই তাকে বলা হয় ‘চলচ্চিত্রকারদের চলচ্চিত্রকার’।

ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গ সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। দ্য টেলিগ্রাফ অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর
ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান ও বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) সকালে গোয়ায় নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রায় ৪৫ মিনিট ধরে চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

চলচ্চিত্র মানুষের মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম তৈরির শক্তিশালী মাধ্যম: জহির উদ্দিন স্বপন
চলচ্চিত্র মানুষের মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম তৈরির সবচেয়ে শক্তিশালী মাধ্যম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। আজ (শনিবার, ২২ আগস্ট) বিকেলে রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

অভিবাসন নিয়ে দেশে প্রথম চলচ্চিত্র উৎসবে সেরা ‘হাউ ডু ইউ ডু’
বাংলাদেশের প্রথম অভিবাসন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্টের ২০২৬’ জাতীয় বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আবির ফেরদৌস মুখরের ‘হাউ ডু ইউ ডু’। সেই সঙ্গে আন্তর্জাতিক বিভাগে সেরা হয়েছে তুরস্কের পরিচালক আদার বারান ডেগারের ‘দ্য কোল্ড’।

চার্লি চ্যাপলিনের স্মৃতিতে ব্যতিক্রমী আয়োজন সুইজারল্যান্ডে
নতুন বিশ্ব রেকর্ড গড়তে চার্লি চ্যাপলিনের সাজ-পোশাকে সুইজারল্যান্ডে ব্যতিক্রমী এক সমাবেশ করলেন শত শত মানুষ। চ্যাপলিনের বাসভবনের সামনে সেই চিরচেনা হ্যাট, টুথব্রাশ গোঁফ আর ছড়ি নিয়ে উপস্থিত হন ৪২৯ জন ভক্ত। এমন আয়োজন বিশ্বজুড়ে সাড়া ফেলে দিলেও ভাঙা যায়নি আগের রেকর্ড। ২০১৭ সালে একই ভেন্যুতে ৬৬২ জন চার্লি চ্যাপলিনের মতো সেজে গড়েছিলেন অনন্য এক ইতিহাস।

প্রায় সাত বছর পর রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ পেলো কক্সবাজারবাসী
দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও বড় পর্দায় চলচ্চিত্র দেখার সুযোগ পেলেন কক্সবাজারের মানুষ। করোনা মহামারীর সময় কক্সবাজারের সবশেষ চালু থাকা সিনেমা প্রদর্শন কেন্দ্র বিজিবি অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার পর থেকে রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন জেলার চলচ্চিত্রপ্রেমীরা। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (শুক্রবার, ৫ জুন) শুরু হয়েছে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ‘কক্সবাজার টকিজ’।

সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে হুমকির মুখে মানুষের সৃজনশীলতা
সিনেমায় এআইয়ের ব্যবহার এবারের কান চলচ্চিত্র উৎসবে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেক নির্মাতারাই বলছেন, সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ভয়ের কিছু নেই। এইআই টুল প্রযুক্তিনির্ভর সিনেমার নির্মাণ খরচ ও সময় দুই-ই বাঁচায়। আবার অনেকেই বলছেন, এটি শিল্পের গুনগত মান, মানুষের সৃজনশীলতা বা অভিনয় দক্ষতা ধ্বংস করবে।

আবারও পেছালো সালমান শাহ হত্যার প্রতিবেদন দাখিলের তারিখ
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা এ মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।

কন্যা জাইমাকে নিয়ে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী
সিনেমা দেখতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এসময় তারা ‘প্রোজেক্ট হেল মেরি’ ছবিটি উপভোগ করেন। সংস্কৃতি ও সুস্থ ধারার সিনেমাকে উৎসাহ দিতেই তার এ উদ্যোগ বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।