চাষি
সরকারের কর্মপরিকল্পনায় কৃষকবান্ধব নানা উদ্যোগ; কৃষি অর্থনীতির নতুন সূচনার আভাস?

সরকারের কর্মপরিকল্পনায় কৃষকবান্ধব নানা উদ্যোগ; কৃষি অর্থনীতির নতুন সূচনার আভাস?

পহেলা বৈশাখে কৃষক কার্ড প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের আওতায় প্রান্তিক চাষিদের সহজে কৃষি প্রণোদনা, ঋণ ও ভর্তুকি দেবে সরকার। কৃষককার্ড ছাড়াও বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ঠাঁই পেয়েছে কৃষকবান্ধব নানা উদ্যোগ। কৃষি অর্থনীতিবিদদের অভিমত, উদ্যোগ সফল হলে সরকার ও কৃষকের মাঝে কমবে দূরত্ব, সূচনা হবে কৃষি অর্থনীতির নতুন দিনের।

নেত্রকোণায় বোরোর আবাদ শুরু; ভালো ফলনের আশা চাষিদের

নেত্রকোণায় বোরোর আবাদ শুরু; ভালো ফলনের আশা চাষিদের

নেত্রকোণার ধান চাষিরা এখন দারুণ ব্যস্ত। কারণ পানি নেমে যাওয়ায় হাওরে শুরু হয়েছে বোরো আবাদ। কৃষি উপকরণের দাম বাড়ায় চাষাবাদে কিছুটা প্রভাব পড়লেও আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা চাষিদের।

পাবনায় সরিষা খেতে মৌ-চাষ, বাড়ছে মধু ও ফসলের ফলন

পাবনায় সরিষা খেতে মৌ-চাষ, বাড়ছে মধু ও ফসলের ফলন

পাবনায় সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌ-চাষিরা। সরিষা খেতে মৌ-বাক্স বসানোর পর সেখানে উৎপাদিত হচ্ছে উন্নত মানের মধু। কৃষকরা বলছেন, জমিতে মৌ বাক্সের কারণে ফুলে পরাগায়ন বাড়ছে। এতে আগে চেয়ে বেড়েছে ফসলের ফলনও।

মৌসুম শুরুর রেকর্ড দরপতন: ন্যায্যমূল্যের দাবিতে ক্ষুব্ধ লবণ চাষিরা

মৌসুম শুরুর রেকর্ড দরপতন: ন্যায্যমূল্যের দাবিতে ক্ষুব্ধ লবণ চাষিরা

মৌসুমের শুরুতেই মাঠ পর্যায়ে লবণের দামে রেকর্ড দরপতন। নতুন লবণ উঠলেও বাড়েনি লবণের দাম। চাষিরা বলছে এক দশকের মধ্যে লবণের দাম এবারই সবচেয়ে বেশি নিম্নমুখী। ন্যায্যমূল্যের দাবিতে লবণ চাষিদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ।

বন্যায় ব্যহত আর্জেন্টিনার কৃষি, হুমকিতে সয়াবিন-ভুট্টা উৎপাদন

বন্যায় ব্যহত আর্জেন্টিনার কৃষি, হুমকিতে সয়াবিন-ভুট্টা উৎপাদন

চাষ তো দূরে থাক, ফসলি জমিতে প্রবেশই করতে পারছেন না আর্জেন্টিনার চাষিরা। দীর্ঘ সময় ধরে বন্যার পানি জমে থাকায় দেখা দিয়েছে এমন পরিস্থিতি। এতে হুমকির মুখে সয়াবিন তেল ও ভুট্টা উৎপাদন, যাতে দিশেহারা কৃষক। শস্য রপ্তানিতে দেশটি শীর্ষে থাকায় বিশ্বজুড়েই তৈরি হতে পারে সংকট।

নওগাঁয় আখের বাম্পার ফলন; দাম ভালো পাওয়ায় সন্তুষ্ট কৃষক

নওগাঁয় আখের বাম্পার ফলন; দাম ভালো পাওয়ায় সন্তুষ্ট কৃষক

নওগাঁয় আখ চাষে পরিশ্রম ও খরচ কম এবং ভালো দাম পেয়ে লাভবান হচ্ছে চাষি। একইসঙ্গে আখের জমিতে সাথী ফসল হিসেবে আলুসহ বিভিন্ন শাক-সবজি চাষ করেও লাভবান তারা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলনও ভালো হয়েছে। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি তারা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আঁখ চলে যায় পাশের জেলায়।

পাবনায় পানের বাম্পার ফলন, দাম না পাওয়ায় হতাশ চাষি

পাবনায় পানের বাম্পার ফলন, দাম না পাওয়ায় হতাশ চাষি

আবহাওয়া অনুকূলে থাকায় পাবনায় পানের বাম্পার ফলন হলেও দাম না পাওয়ায় বিপাকে চাষিরা। উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পান চাষিদের কারিগরি সহায়তার পাশাপাশি তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে কাজ করছে কৃষি বিভাগ।

ঝালকাঠি-পিরোজপুরে জমজমাট সুপারির হাট

ঝালকাঠি-পিরোজপুরে জমজমাট সুপারির হাট

সুপারির জমজমাট হাট বসে ঝালকাঠি ও পিরোজপুরে। বিক্রেতার হাঁকডাক আর ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠে লেবুবুনিয়া ও কাউখালীর সুপারির হাট। এবার দাম কিছুটা কম হলেও ভালো ফলনে সন্তুষ্ট চাষিরা। ফলে দিন দিন জেলায় সুপারি চাষে আগ্রহ বাড়ছে।

যশোরে আখের বাম্পার ফলন; দাম ভালো পেয়ে খুশি চাষিরা

যশোরে আখের বাম্পার ফলন; দাম ভালো পেয়ে খুশি চাষিরা

যশোরে এবারে আখের ভাল ফলন হয়েছে। আগাম আখ কেটে বিক্রি করছেন চাষিরা, দাম ভালো পাওয়ায় খুশি তারা। সংশ্লিষ্টরা বলছেন, অনুকূল আবহাওয়া এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় আখের ফলন ভালো হয়েছে।

ভরা মৌসুমে লাভ না পেয়ে হতাশ ফরিদপুরের পাট চাষি

ভরা মৌসুমে লাভ না পেয়ে হতাশ ফরিদপুরের পাট চাষি

ফরিদপুরের বিভিন্ন হাট বাজারে উঠতে শুরু করেছে পাট। সংসারের দৈনন্দিন খরচ মেটাতে উৎপাদিত পণ্য নিয়ে আসছেন চাষিরা। বিভিন্ন বাজারে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে সোনালী আঁশ। তবে ভরা মৌসুমে ভালো লাভ না পেয়ে মলিন চাষিদের মুখ। তারা বলছেন, শুরুতেই চড়া দামে ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে পাট খেতে পরিচর্যা করা হয়েছে, শ্রমিকের বেতনও ছিলো বেশি। এতে বেড়েছে উৎপাদন খরচ।

চাঁপাইনবাবগঞ্জে চাহিদার তুলনায় আমের সরবারহ বেশি, লোকসানে চাষিরা

চাঁপাইনবাবগঞ্জে চাহিদার তুলনায় আমের সরবারহ বেশি, লোকসানে চাষিরা

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাটবাজারের মধ্যে কানসাট আমবাজার অন্যতম। প্রতিদিন এখানে বিক্রি হয় অন্তত ২০ কোটি টাকার আম। মৌসুমের শেষ প্রান্তে এসেও কানসাট আমবাজার জমজমাট। তবে চলতি মৌসুমে আমের ন্যায্য মূল্য পাচ্ছেন না দাবি আম চাষিদের।

বগুড়ায় আলুর দাম পড়তির দিকে; লোকসানে কৃষক-ব্যবসায়ীরা

বগুড়ায় আলুর দাম পড়তির দিকে; লোকসানে কৃষক-ব্যবসায়ীরা

বিপুল পরিমাণ মজুত আলু নিয়ে বিপাকে বগুড়ার আলু চাষি ও ব্যবসায়ীরা। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় এবং আশানুরূপ দর না থাকায় উৎপাদন খরচের তুলনায় কম দামে আলু বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষক। এমনকি হিমাগারে আলু সংরক্ষণে কেজি প্রতি খরচের অর্ধেক দামেও বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতারা বলছেন, লোকসান কমাতে দ্রুত ব্যবস্থা না নিলে পুঁজি হারিয়ে নিঃস্ব হবেন অনেক ব্যবসায়ী।