চিকিৎসা
শেরপুর নার্সিং ইনস্টিটিউটে ইনচার্জ অপসারণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন

শেরপুর নার্সিং ইনস্টিটিউটে ইনচার্জ অপসারণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন

শেরপুর নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ মাকসুদা ইয়াসমিনের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানের ২৯১ শিক্ষার্থী। তাদের অভিযোগ, ইনচার্জের নানা অনিয়ম, অন্যায় আচরণ ও হয়রানির কারণে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির। আর শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি ইনচার্জ মাকসুদা ইয়াসমিনের।

ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু; ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৬

ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু; ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৬

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাসুদা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু চিকিৎসায় বাড়ছে ব্যয়, চাপে নিম্নবিত্তরা

ডেঙ্গু চিকিৎসায় বাড়ছে ব্যয়, চাপে নিম্নবিত্তরা

সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসায় একজন রোগীর ব্যয় হচ্ছে কমপক্ষে ১২ হাজার টাকা, আর ঢাকার বাইরে থেকে আসা রোগীদের ক্ষেত্রে অন্তত ৩৫ হাজার টাকা। বেসরকারি হাসপাতালে এ ব্যয় লাখ টাকা ছাড়িয়ে যায়। এছাড়া চিকিৎসার সময় ও চিকিৎসা পরবর্তী শারীরিক দুর্বলতায় কাজ করতে না পারায় চাকরি যাওয়ার ঝুঁকিতে থাকেন কারখানা শ্রমিক থেকে শুরু করে নিম্নবিত্তরা।

আরওপি-জনিত শিশু অন্ধত্ব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

আরওপি-জনিত শিশু অন্ধত্ব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

শিশুঅন্ধত্ব কমাতে ‘রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি’ বা আরওপি সম্পর্কে স্বাস্থ্যসেবা কর্মী এবং অভিভাবকদের মধ্যে আরও বেশি সচেতনতা তৈরির ওপর জোর দিয়েছেন বৈজ্ঞানিক সেমিনারের বক্তারা।

নওগাঁয় শ্রমিককে মারধর: বন্ধ বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁয় শ্রমিককে মারধর: বন্ধ বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে বাস শ্রমিকরা।

ভবন ধ্বংস, সরঞ্জাম লুট; তবু চলছে শিশুদের টিকাদান

ভবন ধ্বংস, সরঞ্জাম লুট; তবু চলছে শিশুদের টিকাদান

এক পাশে ভাঙা ভবনের ইট-পাথরের স্তূপ, অন্য পাশে টেবিল-চেয়ারে বসে শিশুদের টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে এমন দৃশ্য দেখা গেছে আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকালে। ভবন গুঁড়িয়ে দেয়া ও চিকিৎসাসামগ্রী লুটের পরও বন্ধ হয়নি শিশুদের টিকাদান কার্যক্রম।

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩২, হাসপাতালে ভর্তি ৯৫

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩২, হাসপাতালে ভর্তি ৯৫

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২৯ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সিলেটে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৫৫

সিলেটে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৫৫

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৫ জনে। এছাড়াও এ রোগের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৫ জন রোগী।

টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণ

টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণ

বাংলা ও হিন্দি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় মারা গেছেন। গতকাল (রোববার, ২০ সেপ্টেম্বর) রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সত্তরের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

দেশে আনা হবে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আনা হবে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি: স্বাস্থ্যমন্ত্রী

উন্নত চিকিৎসার নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে। তাছাড়া দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

কলকাতার আগুনে চারজনকে হারিয়ে দিশেহারা কুষ্টিয়ার দেবাশীষের পরিবার

কলকাতার আগুনে চারজনকে হারিয়ে দিশেহারা কুষ্টিয়ার দেবাশীষের পরিবার

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত। মৃত্যু হয়েছে তার স্ত্রী-সন্তান আর শ্বশুরের, যাদের নিয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন দেবাশীষ। একমাত্র উপার্জনক্ষম দেবাশীষকে হারিয়ে এখন কেমন চলছে তার পরিবার?

বিশ্ব রোগী সুরক্ষা দিবস আজ; নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন বাংলাদেশে

বিশ্ব রোগী সুরক্ষা দিবস আজ; নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন বাংলাদেশে

আজ বিশ্ব রোগী সুরক্ষা দিবস। অনিরাপদ চিকিৎসায় বিশ্বে প্রতি বছর মারা যায় ৩০ লাখের বেশি মানুষ। নিরাপদ চিকিৎসা নিশ্চিতে বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবার মান যাচাইকারী সংস্থা জেসিআই, এনএবিএইচ, এনএবিএল এর মতো প্রতিষ্ঠান থাকলেও বাংলাদেশে নেই। ফলে চিকিৎসা নিতে এসে নতুন রোগে আক্রান্ত, কিংবা ভুল ডায়াগনসিস, চিকিৎসায় অবহেলার খবর প্রায়ই শোনা যায়। স্বাস্থ্য বিভাগ বলছে, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ জনবল ঘাটতি ও সীমিত সম্পদ আর ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী নিয়ে ভুগছে দেশের চিকিৎসা ব্যবস্থা।