নির্বাচনি প্রচারণায় জুবাইদা রহমানের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন জোবায়দা রহমান
সংসদ নির্বাচন
রাজনীতি
0

ঢাকা-১৭ আসনে টিঅ্যান্ডটি মহিলা কলেজে তারেক রহমানের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ফ্রি বই বিতরণ ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) তিনি এ ক্যাম্পের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা। এসময় ডা. জুবাইদা রহমান নিজে শিশুদের হাতে বই তুলে দেন। সেই সঙ্গে ঘুরে দেখেন মেডিকেল ক্যাম্প এবং খোঁজখবর নেন ফ্রিতে চিকিৎসা নিতে আস রোগীদের।

আরও পড়ুন:

মুহূর্তেই উৎসবে পরিণত হয় টিঅ্যান্ডটি কলেজ প্রাঙ্গণ। এসময় ডাক্তার জোবায়দা রহমানকে একবার দেখার জন্য ভিড় করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এসএস