জম্মু-কাশ্মীর
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র; জাতিসংঘে ঐতিহাসিক প্রস্তাব পাশ

বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র; জাতিসংঘে ঐতিহাসিক প্রস্তাব পাশ

বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র। শত শত বছর ধরে প্রচলিত মানচিত্রে মহাদেশগুলোর সঠিক আকার তুলে ধরা হয়নি। ইউরোপকে বড় করে দেখানো হলেও আফ্রিকা বা এশিয়াকে এতোদিন দেখানো হয়েছে ছোট করে। যার প্রভাব পড়েছে মানুষের মনে। আফ্রিকার বিশালতা আড়াল করার এ বৈষম্য দূর করতে ঐতিহাসিক এক প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘে। যুক্তরাষ্ট্র বিরোধিতা করলেও সমর্থন দিয়েছে বিশ্বের ১৬৪টি দেশ। জম্মু-কাশ্মীরকে সঠিকভাবে উপস্থাপনের দাবি জানিয়েছে ভারত। শিক্ষাপ্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে নতুন মানচিত্র ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

বুমরাহর বদলে ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নবি

বুমরাহর বদলে ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নবি

প্রথমবারের মতো ভারতের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন কাশ্মীরের পেসার আকিব নবি। জাসপ্রতি বুমরাহর ইনজুরিতে ডাক পেয়েছেন তিনি।

সহিংসতা ও কারচুপির অভিযোগের মধ্যেই কাশ্মীরে ভোটগ্রহণ, দ্বিতীয় ধাপে জয়ী সরকারি দল

সহিংসতা ও কারচুপির অভিযোগের মধ্যেই কাশ্মীরে ভোটগ্রহণ, দ্বিতীয় ধাপে জয়ী সরকারি দল

ব্যাপক সহিংসতা আর কারচুপির অভিযোগের মধ্যেই, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের দ্বিতীয় ধাপের ভোটে জয়ী সরকারি দল। যদিও পিটিআই ও আর জেএএসির অংশগ্রহণ নেই বলে চলছে ভোট বর্জন। অভ্যন্তরীণ রাজনীতিতে ইসলামাবাদের হস্তক্ষেপ আর অর্থনৈতিক অবহেলা নিয়ে ক্ষোভের মধ্যেই সুষ্ঠু নির্বাচনের আকুতি ভোটারদের।

৯২ বছরে প্রথমবার রঞ্জি ট্রফি জিতলো জম্মু-কাশ্মীর

৯২ বছরে প্রথমবার রঞ্জি ট্রফি জিতলো জম্মু-কাশ্মীর

৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মত ভারতের সবচেয়ে বড় ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফি জিতেছে জম্মু-কাশ্মীর। ইতিহাস রচনা করে রূপকথার গল্প লেখা ক্রিকেটাররা পাড়ি দিয়েছে অনেক চড়াই-উতরাই।

সন্দেহভাজন চিকিৎসকের বাড়ি থেকে জব্দ বিস্ফোরকেই বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

সন্দেহভাজন চিকিৎসকের বাড়ি থেকে জব্দ বিস্ফোরকেই বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

দিল্লির লাল কেল্লায় বিস্ফোরণের পর, সন্দেহভাজন চিকিৎসকের বাড়ি থেকে জব্দ বিস্ফোরকই এবার বিস্ফোরিত হলো ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরের একটি পুলিশ স্টেশনে। এ ঘটনায় এখন পর্যন্ত নয় জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৯ জন। যাদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা ও ফরেনসিক দলের সদস্য। পুলিশের ধারণা, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসগুলো ঠিকমতো জোড়া লাগানো ছিল না, আর সেখান থেকেই এমন দুর্ঘটনা।

প্রাচীন পদ্ধতিতে হাড়জোড়ের চিকিৎসায় সাড়া ফেলেছেন যে ব্যক্তি

প্রাচীন পদ্ধতিতে হাড়জোড়ের চিকিৎসায় সাড়া ফেলেছেন যে ব্যক্তি

ডাক্তারের বদলে ভাঙা হাড়ের চিকিৎসায় শতাব্দী প্রাচীন পদ্ধতি ব্যবহার করে সাড়া ফেলে দিয়েছেন ভারতের কাশ্মীরের এক বাসিন্দা। তার দাবি, যুগ যুগ ধরে ঝাড়ফুঁক ও খালি হাতে চিকিৎসা দিয়ে আসছেন তিনি। এক্সরে নয়, হাত দিয়ে স্পর্শ করেই বুঝতে পারেন হাড়ের কোন অংশ ভেঙেছে। ডাক্তাররা স্বাস্থ্যঝুঁকির কথা বললেও, তার কাছে ভিড় করছেন শত শত মানুষ।

ভারতে ভূমিধসে নিহত ৩০, বিপর্যস্ত জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশ

ভারতে ভূমিধসে নিহত ৩০, বিপর্যস্ত জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশ

ভারতের জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। জম্মু অঞ্চলের কাটরায় হিন্দু তীর্থক্ষেত্র বৈষ্ণোদেবীর মন্দিরের কাছাকাছি ভূমিধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মন্দিরে তীর্থযাত্রা বন্ধ করা হয়েছে।

কাশ্মীরে স্থগিত ভারতের স্বাধীনতা দিবসের সব আয়োজন

কাশ্মীরে স্থগিত ভারতের স্বাধীনতা দিবসের সব আয়োজন

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে হঠাৎ মেঘ ভেঙে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। এখনও নিখোঁজ ৮০ জন। হড়কা বানে ভেসে গেছে তীর্থযাত্রার জন্য জনপ্রিয় কাশ্মীরের চাশোতি গ্রাম। এ ঘটনায় কাশ্মীরে স্থগিত করা হয়েছে ভারতের স্বাধীনতা দিবসের সব আয়োজন। এদিকে প্রবল বৃষ্টিতে দিল্লিতে প্রাণ হারিয়েছে অন্তত তিনজন। তলিয়ে গেছে রাজধানীর বেশিরভাগ অংশ।

জম্মু-কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেলসেতুতে ট্রেন চলাচল শুরু

জম্মু-কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেলসেতুতে ট্রেন চলাচল শুরু

ভারতের জম্মু-কাশ্মীরের চেনাব নদীর ওপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেলসেতুতে শুরু হয়েছে ট্রেন চলাচল। গতকাল শুক্রবার (৬ জুন) উদ্বোধনের পর এটিকে ভারতের নতুন আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে চিহ্নিত করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেনা প্রত্যাহারেও উত্তপ্ত বাক্যযুদ্ধে ভারত-পাকিস্তান

সেনা প্রত্যাহারেও উত্তপ্ত বাক্যযুদ্ধে ভারত-পাকিস্তান

নিয়ন্ত্রণরেখা আর আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধকালীন অবস্থান থেকে ১০ দিনের মধ্যে সেনা সরিয়ে নেবে ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীর উপত্যকায় শান্তি ফেরার এমন সময় একে অন্যের ওপর কাঁদা ছোড়াছুড়ি অব্যাহত রেখেছে দুই দেশই। ভারতের এক সেনা কর্মকর্তার দাবি, পুরো পাকিস্তানে হামলার জন্য ভারতে যথেষ্ট সমরাস্ত্র আছে। অন্যদিকে, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, দেশের নৌবাহিনী এতো শক্তিশালী যে, সমুদ্রপথে শত্রুপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে পারবে না।

ভারত-পাকিস্তান উত্তেজনা: নতুন করে আরও ১৩ জন নিহত

ভারত-পাকিস্তান উত্তেজনা: নতুন করে আরও ১৩ জন নিহত

পাকিস্তানের লাহোরে ভারতীয় গোয়েন্দাদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। অপারেশন সিন্দুরের পর টানা দ্বিতীয় দিনের মতো কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দেশের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে পাকিস্তানি সেনাদের আর্টিলারি হামলায় এক ভারতীয় সেনা ও চারশিশুসহ নতুন করে আরও অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দুপক্ষের উত্তেজনা বন্ধে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আজ (বৃহস্পতিবার, ৮ মে) সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ভারতের আকাশ, সমুদ্র ও স্থল সীমান্তে।

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা বন্ধে সহায়তার প্রস্তাব ট্রাম্পের

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা বন্ধে সহায়তার প্রস্তাব ট্রাম্পের

সংঘাতের দ্বিতীয় দিনেও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি চালিয়েছে দু’দেশ। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ (বৃহস্পতিবার, ৮ মে) সর্বদলীয় বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদি। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারতের আকাশ, সমুদ্র ও সীমান্তে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দুই দেশের বাসিন্দাদের মধ্যে প্রবল হয়েছে যুদ্ধের আশঙ্কা। এদিকে ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনা বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন মালালা ইউসুফজাই।