জম্বু-কাশ্মিরের হয়ে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে ভারতের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন আকিব। সবশেষ দুই মৌসুমে ২৭ বছর বয়েসী এ পেসার তুলে নিয়েছেন ১০৪ উইকেট। ২০২৫-২৬ মৌসুমে পেয়েছেন ৬০ উইকেট।
কাশ্মিরকে প্রথম রঞ্জি জেতাতে দারুণ ভূমিকা ছিলো আকিব নবীর স্পেল। বুমরাহর পরিবর্তে লঙ্কা সিরিজে তাকেই দেখা যেতে পারে ভারতের পেস বোলিং আক্রমণের নেতৃত্বে। ব্যাঙ্গালোরের এক্সিলেন্স সেন্টারের সবুজ সঙ্কেত না পেয়েই আপাতত সাইডলাইনে থাকতে হচ্ছে তাকে। ১৫ তারিখ থেকে শুরু হবে দুই টেস্টের এই সিরিজ।





