নতুন পে-স্কেল: সব সরকারি কর্মচারীই পাবেন মোবাইল ভাতা
নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এ বড় পরিবর্তন আসছে সরকারি কর্মচারীদের মোবাইল ভাতায়। এতদিন শুধু পঞ্চম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীরা মোবাইল ভাতা পেলেও নতুন পে-স্কেলে সব গ্রেডের সরকারি কর্মচারীকে মোবাইল ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় নিয়ে এ সুবিধার পরিধি বাড়ানো হয়েছে।