জাতীয় বেতন স্কেল ২০২৬ (National Pay Scale 2026) এর অধীনে বেতন নির্ধারণী কার্যক্রম (Pay Fixation Process) সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে জরুরি পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (DSHE)। মাউশির অধীনস্থ মাঠপর্যায়ের সকল কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে ৭ অক্টোবরের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়ে আনুষ্ঠানিক চিঠি জারি করা হয়েছে (DSHE Seeks Personnel Data for New Pay Scale 2026 Implementation)।
আইবাস++ পে ফিক্সেশন ও জনবল ডাটাবেজ হালনাগাদ (iBAS++ Organogram Data Entry & Pay Fixation)
সরকারি আর্থিক ব্যবস্থাপনা অধিকতর সুসংহত করা এবং কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন প্রক্রিয়া সহজতর করতেই এই ডাটা এন্ট্রির নির্দেশ দেওয়া হয়েছে। iBAS++-এর Organogram Sub-module এবং Pay Fixation Sub-system-এ মাঠপর্যায়ের প্রতিষ্ঠানগুলোর পদ বা পদবি, মূল গ্রেড (Substantive Grade) ও পদসংখ্যার সঠিক তথ্য যুক্ত করা হবে।
একইসঙ্গে এনাম কমিশনের পর নতুন করে সৃষ্ট পদগুলোর তথ্য অন্তর্ভুক্তির জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুশাখার পৃষ্ঠাঙ্কন করা জিও (GO) সহ বিস্তারিত জনবলের তথ্য জমা দিতে বলা হয়েছে।
জাতীয় বেতন স্কেল ২০২৬ নতুন আপডেট (National pay scale 2026 new update),মাউশি জনবলের তথ্য এন্ট্রি ছক ও সময়সীমা (DSHE personnel data entry format and deadline),আইবাস++ পে ফিক্সেশন নিয়মাবলী (iBAS++ pay fixation online process),নতুন স্কেলে শিক্ষক ও কর্মচারীদের বেতন নির্ধারণ (Teacher pay fixation under new pay scale),মাউশি ই-মেইল ও এইচআরএম শাখা ঢাকা (DSHE HRM branch official contact details),সাবস্ট্যান্টেনিয়েল গ্রেড ও অর্গানোগ্রাম সাব মডিউল (Substantive grade organogram sub-module data)