
আপনার এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে, সর্বোচ্চ কত? দেখবেন যেভাবে
অতীতে যত্রতত্র সহজে সিমকার্ড কেনা গেলেও বর্তমানে মোবাইল সিম নিবন্ধনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডির নম্বর এবং উভয় হাতের আঙুলের ছাপ মিলিয়ে বর্তমানে সিম কিনতে হয়। তবে নিজের বা পরিবারের সদস্যের এনআইডি দিয়ে ঠিক কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে, তা অনেকেই পরিষ্কার জানেন না। অনেক সময় অজান্তেই আমাদের নামে অতিরিক্ত বা অজানা সিম নিবন্ধিত থাকে, যা পরবর্তীতে বড় ধরনের আইনি জটিলতার কারণ হতে পারে(How to check total SIM registration by NID card in Bangladesh)।

শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: ফকির মাহবুব আনাম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সেবা অনলাইনে পাওয়া গেলেই তা পুরোপুরি ডিজিটাল হয় না; ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে সেবা নাগরিকের জন্য কতটা সহজ, দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য হলো তা দিয়ে, প্রযুক্তির সংখ্যা দিয়ে নয়।

৫০–৬০ ডলারে স্মার্টফোন দিতে চায় সরকার
দেশের মানুষের হাতে সাশ্রয়ী দামে ডেটানির্ভর স্মার্টফোন পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয়ভাবে উৎপাদিত অ্যান্ড্রয়েডভিত্তিক এসব স্মার্টফোনের দাম ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে রাখার পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে বর্তমানে ফিচার ফোন ব্যবহারকারী বিপুলসংখ্যক মানুষকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নেয়া হয়েছে।

বিটিসিএল এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন মাইলফলক স্পর্শ করল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (BTCL)। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (MVNO) সিমের সফল কারিগরি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নিজস্ব টাওয়ার অবকাঠামো ছাড়াই অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করবে বিটিসিএল।

জানুয়ারি থেকে এক নামে সর্বোচ্চ ৫ সিম; বেশি থাকলেও কমবে
দেশে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন জাতীয় নির্বাচনকে (Upcoming National Election) সামনে রেখে মোবাইল সিম কার্ডের সংখ্যা কমিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) জানিয়েছে, এখন থেকে একজন গ্রাহকের নামে ১০টির পরিবর্তে সর্বোচ্চ ৫টি সিম কার্ড (Maximum 5 SIM cards per NID) নিবন্ধনের সীমাবদ্ধতা কার্যকর হতে যাচ্ছে।

সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে এক দাম চালু করলো বিটিআরসি
দেশজুড়ে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য কমিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সরকারি ও বেসরকারি সব ধরনের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য একক ট্যারিফ নির্ধারণ করেছে। এর মাধ্যমে রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এক রেটে মিলবে ইন্টারনেট সেবা।

‘ডিজিটাইজেশনের মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব’
ডিজিটাইজেশনের মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শনিবার, ১৭ মে) সকালে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নীরবে এগিয়ে চলেছে খুলনার তার সরবরাহকারী প্রতিষ্ঠান ক্যাবল শিল্প
তথ্য প্রযুক্তির প্রসারে কাজ করে চলেছে খুলনার ক্যাবল শিল্প লিমিটেড। আমদানি নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক মানের নতুন পণ্য সরবরাহ করছে সরকারি তার সরবরাহকারী এই প্রতিষ্ঠানটি। এছাড়া, লাভজনক প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি এখানে বাড়ছে কর্মসংস্থানের সুযোগও।