
শিভন জিলিসের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন ইলন মাস্ক; বিচ্ছেদ নিয়ে পোস্ট এক্সে
কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই চার সন্তানের মা ও প্রযুক্তি খাতের নির্বাহী শিভন জিলিসের সঙ্গে আকস্মিকভাবে সম্পর্কের ইতি টেনেছেন মার্কিন ধনকুবের এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি দীর্ঘ পোস্ট ও মাস্কের সঙ্গে হওয়া ব্যক্তিগত বার্তা বিনিময়ের স্ক্রিনশট প্রকাশ করেছেন জিলিস। পিপলডটকমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এআই ঝুঁকি কমাতে বৈশ্বিক কমিটি গঠনের প্রস্তাব ইলোন মাস্কের
এআই সিস্টেমের ঝুঁকি কমাতে বিশেষ কার্যনির্বাহী কমিটি গঠন করা জরুরি। সমগ্র মানবজাতির জন্য তা মঙ্গলজনক হবে। তবে সেটিকে অবশ্যই চীন-যুক্তরাষ্ট্র বা কোনো একক দেশের গণ্ডি ছাড়িয়ে কাজ করতে হবে। সম্প্রতি এআই নিয়ে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ ও দূরদর্শী মন্তব্য করেছেন টেসলা ও স্পেসএক্স-এর সিইও ইলোন মাস্ক। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে চায়না মিডিয়া গ্রুপ-কে দেয়া এক সাক্ষাৎকারে মাস্ক এসব মত দেন।

স্পেস-এক্স ও টেসলার শেয়ারে পতন; মাস্কের সম্পদ কমলো ২৪০ বিলিয়ন ডলার
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখো কোটিপতি হওয়ার গৌরব অর্জনের দুই সপ্তাহ পার হওয়ার আগেই সেই মর্যাদা হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের শেয়ারের ব্যাপক দরপতনের প্রভাবে মাস্কের ব্যক্তিগত সম্পদ কমে গেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইলন মাস্ক: ড্রপআউট থেকে যেভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার
পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার (World's First Trillionaire) ইলন মাস্ক। ২০২৬ সালের জুনে স্পেসএক্সের আইপিওর পর তার সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায় (Elon Musk Net Worth)। টেসলা, স্পেসএক্স, এক্স (সাবেক টুইটার), এক্সএআই, নিউরালিংক ও দ্য বোরিং কোম্পানি তার সফল বাণিজ্যিক উদ্যোগ। এক্স কিনে কর্মী ছাঁটাই ও সরকারি কাজের সময় তুমুল আলোচিত এই উদ্যোক্তা। এরপরও মাস্ক সম্পর্কে অনেক তথ্যই হয়তো অনেকের অজানা।

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়লেন আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক। ঐতিহাসিক অর্জনের পথ সুগম করেছে তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান- স্পেসএক্স। কেননা প্রতিষ্ঠানটি স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ১২ জুন) প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে রেকর্ড ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। আর এরপরই ইলন মাস্ক কাগজে-কলমে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার মাইলফলক ছুলেন।

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক; স্পেসএক্সের মূল্য ছাড়াতে পারে ২ ট্রিলিয়ন ডলার
ইলন মাস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী। তবে তার মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেসএক্স’ যখন পুঁজিবাজারে যাত্রা শুরু করবে, তখন তিনি হতে পারেন বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ বা ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার সম্পদের মালিক। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনে ইলন মাস্ক: কখনও দূরদর্শী, কখনও বিতর্কিত
চীনে ইলন মাস্ককে একদিকে ‘দূরদর্শী উদ্যোক্তা’ হিসেবে সম্মান করা হয়, অন্যদিকে কিছু ক্ষেত্রে তিনি বিতর্কের মুখেও পড়েছেন। টেসলার প্রধান নির্বাহী হিসেবে তিনি যেমন প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতীক, তেমনি গ্রাহক অভিযোগ ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য সমালোচিতও হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টেসলাকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ইভি বিক্রেতা বিওয়াইডি
প্রথমবারের মতো টেসলাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি ইভি বিক্রেতা হিসেবে জায়গা করে নিয়েছে চীনের বিওয়াইডি। গত বছর বিবেচনায় এ সাফল্য বৈশ্বিক বিদ্যুৎচালিত গাড়ির বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিএনবিসির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে মার্কিন ধনকুবের ইলন মাস্ক। টেসলার শেয়ারহোল্ডারদের গণভোটে পাস হয়েছে ১০ বছরে মাস্কের ১ লাখ কোটি ডলার বেতন-ভাতার প্রস্তাব। তবে এ সুবিধা পেতে হলে তার নেতৃত্বে টেসলার মূলধন দেড় লাখ কোটি থেকে সাড়ে ৮ লাখ ডলার কোটি বৃদ্ধি এবং কোম্পানির মুনাফা ৪ হাজার কোটি ডলারে পৌঁছাতে হবে। যদিও মাস্কের এ বেতন কাঠামো নিয়ে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনা ঝড়।

টেসলা পাই ফোন: বদলে দিতে পারে স্মার্টফোনের ধারণা
প্রযুক্তিপ্রেমীদের কাছে ইলন মাস্ক এক নামেই পরিচিত। কখনও বুদ্ধিদীপ্ত, আবার কখনও পাগলাটে আইডিয়ার উদ্যোক্তা হিসেবে। একবার কোনো ধারণা মাথায় এলে তা বাস্তবে রূপ না দেয়া পর্যন্ত থেমে থাকেন না তিনি। এ দৃঢ়তার ফলেই আজ টেসলা বিশ্ববাজারে অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা ব্র্যান্ড। এবার সেই মাস্কের নতুন উদ্যোগ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে—টেসলা আনতে যাচ্ছেন নিজস্ব স্মার্টফোন, যার নাম হতে পারে ‘পাই’।

সাশ্রয়ী দামে টেসলার আরও দুই গাড়ি উন্মোচন
সর্বাধিক বিক্রিত দুটি গাড়ির সাশ্রয়ী সংস্করণ বাজারে এনেছে টেসলা। মডেল দুটি হলো ‘ওয়াই এসইউভি’ ও ‘মডেল ৩ সেডান’। গাড়ি দুইটির স্টারটিং প্রাইস যথাক্রমে ৩৯ হাজার ৯৯০ ডলার ও ৩৬ হাজার ৯৯০ ডলার। অনেকেই বলেছেন, ইলেক্ট্রিক ভেহিকেল ব্র্যান্ডের প্রতি নতুন শ্রেণির ক্রেতাদের আকৃষ্ট করার জন্য স্টারটিং প্রাইস বিবেচনায় গাড়ি দু’টির দাম খুব বেশি।

জুনের ধাক্কা সামলে ইউরোপে আবারও চাঙা নতুন গাড়ির বাজার
জুনের ধাক্কা সামলে ইউরোপে আবারও চাঙা হয়েছে নতুন গাড়ির বাজার। গেল জুলাই মাসে ইউরোপজুড়ে নতুন গাড়ির বিক্রি বেড়েছে প্রায় ৬ শতাংশ পর্যন্ত। যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালির গাড়ির বাজারে কিছুটা মন্দা দেখা দিলেও গাড়ি বিক্রিতে সবাইকে ছাড়িয়ে গেছে জার্মানি। বিপরীতে বৈদ্যুতিক গাড়ির বাজারে ইলন মাস্কের টেসলাকে টেক্কা দিচ্ছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। গেল বছরের তুলনায় বিওয়াইডির বিক্রি বেড়েছে ২০০ শতাংশেরও বেশি।