
লালকেল্লার আদলে দুর্গাপূজার মণ্ডপ; কলকাতার দুর্গাপূজায় স্বাধীনতা আন্দোলনের ইতিহাস
মধ্য কলকাতার ঐতিহাসিক সন্তোষ মিত্র স্কয়ারের পূজা মণ্ডপে স্থান করে নিয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট। ৯১ বছরে পদার্পণ করা তাদের এই পূজার আয়োজনে শোভা পাচ্ছে বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। মূল মণ্ডপ তৈরি হয়েছে দিল্লির লালকেল্লার আদলে। মণ্ডপের দেয়ালজুড়ে রয়েছে বিপ্লবীদের নানা কর্মকাণ্ড। স্বাধীনতার ইতিহাসের পাশাপাশি রয়েছে দেশভাগের যন্ত্রণাও।

থিমের ভিড়ে ঐতিহ্যের টান; মহাষষ্ঠীতে কলকাতার মণ্ডপে দর্শনার্থীদের ঢল
মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু হতেই কলকাতার পূজা মণ্ডপগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। থিমভিত্তিক মণ্ডপগুলোর পাশাপাশি দর্শনার্থীদের মন কাড়ছে মধ্য কলকাতার ঐতিহ্য, পরম্পরার মিশিলে তৈরি মহম্মদ আলি পার্ক ও কলেজ স্কয়ারের পূজা প্যান্ডেল।

দুর্গাপূজার নিরাপত্তায় কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে কক্সবাজারের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) রামু সেক্টর কমান্ডার ও টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পঞ্চগড়ে হেমন্তের নীল আকাশে কাঞ্চনজঙ্ঘার হাতছানি
উত্তরের জেলা পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে হিমালয়ের দ্বিতীয় পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে গত কয়েক দিন ধরে পর্বত চূড়ার মোহনীয় সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। শুরু হয়েছে পর্যটকদের আনাগোনাও। এরইমধ্যে জমে উঠতে শুরু করেছে প্রান্তিক এ জেলার পর্যটন কেন্দ্রিক অর্থনীতি।

কান্তজিউ মন্দির: সংরক্ষণের অভাবে ক্ষয়ে যাচ্ছে ঐতিহাসিক টেরাকোটা
উপমহাদেশের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন দিনাজপুরের কান্তজিউ মন্দির। পোড়ামাটির টেরাকোটায় ফুটিয়ে তোলা অসাধারণ কারুকাজ দেখতে প্রতিবছর দেশ-বিদেশের হাজারো পর্যটক আসেন এখানে। সম্প্রতি মন্দিরটি ঘুরে গেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনশেন। তবে সময়ের সঙ্গে মন্দিরের টেরাকোটার অনেক অংশ খসে পড়ছে, কোথাও ধরেছে শ্যাওলা ও ফাঙ্গাস। ঐতিহাসিক এই স্থাপনা সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ চান দর্শনার্থী ও স্থানীয়রা।

কসমেটিকার শেষ দিনে রিমার্কের প্যাভিলিয়নে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর শেষ দিনেও রিমার্কের প্যাভিলিয়নে দেখা গেছে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য প্রদর্শনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিশেষ ‘স্পিন অ্যান্ড উইন’ কার্যক্রম আয়োজন করায় প্যাভিলিয়নজুড়ে ছিল বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।

বাংলাদেশে প্রথম ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত
মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে ‘১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এটি এমআইএসটির শিক্ষার্থীদের দ্বারা গঠিত স্টুডেন্ট ফর্মুলা দল ‘এমআইএসটি ব্লিটজ’ ও ‘বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমুউনিটি’র একটি যৌথ উদ্যোগ।

পর্যটকদের লাগামহীন আচরণে অতিষ্ঠ হয়ে ভিসা নিয়ম কড়াকড়ি করছে থাইল্যান্ড
ব্যাংককের খাওসান রোড, শহরটির অন্যতম ব্যস্ত এক এলাকা, যা মূলত ব্যাকপ্যাকারদের (কম খরচে ভ্রমণকারী) কাছে ভীষণ জনপ্রিয়। পড়ন্ত বিকেলে দেখা যায়, পানশালার কর্মীরা পথচারীদের নানা অফার দিয়ে ভেতরে ডাকার চেষ্টা করছেন। চারদিকে গাঁজার গন্ধ, শহরটিতে যা এখন বেশ সহজলভ্য। রাস্তার পাশের বিক্রেতারা নকল ট্যাটু, ফ্লিপ-ফ্লপ থেকে শুরু করে ফলের জুসসহ নানা পসরা সাজিয়ে বসেছেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

খান জাহান আলী দীঘির কুমির স্থানান্তরে ৬০০ বছরের ঐতিহ্যের ইতি
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটিকে সরিয়ে নেয়া হয়েছে। আজ (বুধবার, ৩ জুন) দুপুরে স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কুমির বিশেষজ্ঞরা দীঘির পূর্বপারের একটি ছোট পুকুর থেকে এই কুমিরটিকে ধরা হয়। পরে হাত-পা ও চোখ বেঁধে বন বিভাগের গাড়িতে ওঠানো হয়। গাড়িতে করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

খেলনা দিয়েই বিশ্ববাজারে সবাইকে টেক্কা দিচ্ছে চীন
অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিংবা রোবট নয়, খেলনা দিয়েই বিশ্ববাজারে সবাইকে টেক্কা দিচ্ছে চীন। চীনা আন্তর্জাতিক সংস্কৃতি শিল্প মেলায় সবার নজর কেড়েছে বিভিন্ন পপ ক্যালচার থেকে উঠে আসা খেলনা পুতুল। ট্রেন্ডি এই খেলনাগুলো চিরায়ত চীনা সংস্কৃতিকে ধারণ করলেও, বাইর থেকে আসা দর্শনার্থীদের কাছে একইভাবে সমাদৃত হচ্ছে এই শিল্প।

পহেলা বৈশাখে বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশ করা যাবে
পহেলা বৈশাখ উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলার চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে পর্যটকদের জনপ্রতি প্রায় ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে।

ঈদের আনন্দে বগুড়ার পার্কগুলোতে দর্শনার্থীদের ভিড়
ঈদের ছুটিতে আনন্দে মেতেছে বগুড়ার বিনোদন প্রেমীরা। প্রাচীন সভ্যতার নিদর্শনের পাশাপাশি আধুনিকতার ছোঁয়ায় গড়ে উঠা বিনোদন পার্কে এখন উপচে পড়া ভিড়। সব বয়সী মানুষ মেতেছেন বিনোদনে।