দিল্লি
তীব্র দাবদাহে দিল্লিতে বাড়ছে পানি সংকট

তীব্র দাবদাহে দিল্লিতে বাড়ছে পানি সংকট

তীব্র দাবদাহের কারণে ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন শহরে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। অনেক স্থানে দিনে একবার পানি মিললেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় দিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় দিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

চলমান বৈশ্বিক সংকটে ব্রিকসভুক্ত দেশগুলোও ভুক্তভোগী হওয়ায় ভারতে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে ইরান যুদ্ধ। এ সংকট মোকাবিলায় পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ছাড়াও জোট সম্প্রসারণের আলোচনা এ সম্মেলনের অন্যতম ফোকাস। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) নয়াদিল্লিতে ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু হয়েছে। দুই দিনের এ আয়োজনে রাশিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর ও আরব আমিরাতসহ জোটের অন্যান্য সদস্য ও সহযোগী দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস; বিরোধীদলগুলোর তোপের মুখে বিজেপি

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস; বিরোধীদলগুলোর তোপের মুখে বিজেপি

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে আটক করা হয়েছে। এদিকে পুনঃপরীক্ষার কার্যক্রম বিচারিক তত্ত্বাবধানে পরিচালনা করতে সুপ্রিম কোর্টে রিট দায়ের করেছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। আর প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসসহ বিরোধীদলগুলোর তোপের মুখে ক্ষমতাসীন বিজেপি। অন্যদিকে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে দিল্লি, কেরালা, বেঙ্গালুরুসহ ভারতের বিভিন্ন রাজ্যে।

মৃত্যুর সঙ্গে লড়ছেন সাবেক আফগানি পেসার

মৃত্যুর সঙ্গে লড়ছেন সাবেক আফগানি পেসার

আফগানিস্তানের সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় জীবন-মৃত্যুর লড়াই লড়ছেন। তিনি বিরল ও প্রাণঘাতী এক রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

দিল্লিতে আবাসিক ভবনে আগুন; তিন শিশুসহ নিহত ৯

দিল্লিতে আবাসিক ভবনে আগুন; তিন শিশুসহ নিহত ৯

দিল্লির পালাম নগরের একটি আবাসিক ভবনে আগুন লেগে তিন শিশুসহ অন্তত নয়জন মারা গেছেন। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। পুলিশের শঙ্কা, ভবনে অনেকে আটকে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। এ ঘটনায় শোক জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও গভর্নর।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দের পদত্যাগ

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দের পদত্যাগ

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। তার পদত্যাগের পরেই অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে।

দিল্লিতে ৬ পানি সরবরাহ কেন্দ্রের কার্যক্রম বন্ধ, ২০ লাখ বাসিন্দার ভোগান্তি

দিল্লিতে ৬ পানি সরবরাহ কেন্দ্রের কার্যক্রম বন্ধ, ২০ লাখ বাসিন্দার ভোগান্তি

যমুনা নদীর পানিতে বিষাক্ত অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় দিল্লির ৬টি পানি সরবরাহ কেন্দ্রের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সুপেয় পানির সংকটে দিল্লির ৪৩ এলাকার ২০ লাখ বাসিন্দা। অনেক স্থানে পানি পাওয়া গেলেও সেগুলো থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। বাসিন্দারা জানায়, পানি সংকটে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কার্যক্রম। এছাড়া, সরকার সমস্যাটি সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযান, পাঁচ পুলিশ সদস্য আহত

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযান, পাঁচ পুলিশ সদস্য আহত

ভারতে মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা ধ্বংসের সময় হঠাৎ সহিংস দিল্লির রামলীলা ময়দান। উচ্ছেদ অভিযানের সময় পুলিশের ওপর পাথর নিক্ষেপের ঘটনায় অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ (বুধবার, ৭ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে দিল্লির রামলীলা ময়দানের কাছে এই ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় একটি মসজিদের আশপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান চালানো হয়েছিল। এ ঘটনায় আটক হয়েছেন পাঁচ অভিযুক্ত।

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন: কোন দিকে মোড় নিচ্ছে কূটনৈতিক সম্পর্ক?

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন: কোন দিকে মোড় নিচ্ছে কূটনৈতিক সম্পর্ক?

রাজনৈতিক, অর্থনৈতিক বা অন্য কোনো বিবাদ— যেকোনো সংকটে সমাধানে যখন ভরসা কূটনীতি, তখন সেই কূটনৈতিক সম্পর্কেই টানাপোড়েন বাড়ছে ঢাকা ও দিল্লির। ঘটছে ভিসা সেন্টার বা দূতাবাস সংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঘটনাও। আন্তর্জাতিক আইন ও সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রাগ-ক্ষোভ বা আপত্তি যতই প্রকট হোক, সংকট সমাধান করতে হবে কূটনীতির মাধ্যমেই। অন্যদিকে, ভারতীয় বিশ্লেষকরা বলছেন, ঢাকা-দিল্লি শীতলতায় উষ্ণতার জানান দিতে পারে নতুন সরকারের পথচলা।

দিল্লির প্রেসক্রিপশনেই হাদিকে গুলি করা হয়েছে: সাদিক কায়েম

দিল্লির প্রেসক্রিপশনেই হাদিকে গুলি করা হয়েছে: সাদিক কায়েম

দিল্লির প্রেসক্রিপশনেই জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, গুলি শুধু হাদিকে করা হয়নি, সব জুলাইযোদ্ধাকে গুলি করা হয়েছে।

দিল্লির বায়ুমান সূচক ৭০০ ছাড়ালো; বিমানবন্দরে সতর্কতা

দিল্লির বায়ুমান সূচক ৭০০ ছাড়ালো; বিমানবন্দরে সতর্কতা

ভারী ধোঁয়াশার কবলে ভারতের রাজধানী দিল্লি। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) বিশ্বের সবচেয়ে দূষিত নগরীটিতে বায়ুমান সূচক ৭০০ পার করে যায়। দৃষ্টিসীমা শূন্যের কাছাকাছি নেমে যাওয়ায় সতর্কতা জারি করেছে দিল্লি বিমানবন্দর। দূষণ নিয়ন্ত্রণ ও বাতাসের মান রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দল ও পরিবেশবিদরা।

দু’দিনের সফরে দিল্লি পৌঁছেছেন প্রেসিডেন্ট পুতিন

দু’দিনের সফরে দিল্লি পৌঁছেছেন প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের সফরে ভারতে এসে পৌঁছিয়েছেন আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) সন্ধ্যায়। দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) শীর্ষ বৈঠকে মিলিত হবেন দুই দেশের দুই নেতা।