মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক

মানিকগঞ্জ
দুর্ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়দের ভিড়
এখন জনপদে
0

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আলামিন (৩২) নামের আরেক যুবক। তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বরংগাইল–টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর পঞ্চরাস্তা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ীগ্রাম গ্রামের মওলা মিয়ার ছেলে আশিক এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে আলামিন মোটরসাইকেলে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে আশিক ঘটনাস্থলেই মারা যান। পরে আহত অবস্থায় আলামিনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন।

ঘিওর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

এসএইচ