
ধর্মঘট স্থগিত ঘোষণা, চালু হলো চট্টগ্রাম বন্দর
নির্বাচন ও রমজানকে সামনে রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

চট্টগ্রাম বন্দর সচল আছে: এস এম মনিরুজ্জামান
চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘটের মধ্যেও বন্দরের কার্যক্রম সচল রয়েছে বলে দাবি করেছেন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই দাবি করেন।

চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট; স্থবির আমদানি-রপ্তানি
দু'দিন দিন বিরতি দিয়ে বন্দর শ্রমিকদের অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘটে আবারো স্থবির চট্টগ্রাম বন্দর। একই সাথে বন্ধ বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসও। তাতে থমকে গেছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য।

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ রাজধানীর কয়েকটি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।

গণপরিবহন ধর্মঘটে জার্মানিতে অচল জনজীবন, কর্মবিরতিতে ১০ হাজার কর্মী
তীব্র শীতের মধ্যে জার্মানির বিভিন্ন শহরে গণপরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দেশজুড়ে প্রায় ১০ হাজার গণপরিবহনকর্মী কর্মবিরতিতে যাওয়ায় অধিকাংশ শহরে বাস ও ট্রাম চলাচল বন্ধ হয়ে গেছে। খবর রয়টার্সের।

ইরানে অর্থনৈতিক সংকটে সরকারবিরোধী বিক্ষোভ, নিহত ৪৫
ইরানে অর্থনৈতিক সংকটের জেরে চলমান বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিতে উত্তাল তেহরানসহ গোটা ইরান। আগুন দেয়া হয়েছে সরকারি টিভি চ্যানেল, গভর্নরের অফিসসহ সরকারি-বেসরকারি স্থাপনায়। প্রায় দুই সপ্তাহের আন্দোলনে প্রাণ গেছে অন্তত ৪৫ জনের। ইন্টারনেটের পর মোবাইল ফোন সেবাও বিঘ্নিত।

আর্জেন্টিনায় বিমান পরিবহন নিয়ন্ত্রণকারী কর্মীদের ধর্মঘট, ব্যাহত ফ্লাইট চলাচল
বিমান পরিবহন নিয়ন্ত্রণকারী কর্মীদের ধর্মঘটের কারণে আর্জেন্টিনার অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। রাজধানী বুয়েনস এইরেসের জর্জ নিউবেরি বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়।

অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে কুমিল্লায় বাস মালিক-শ্রমিকদের ধর্মঘট
অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে কুমিল্লায় বাস মালিক ও শ্রমিকদের ধর্মঘট চলছে। এতে সকাল থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার সব রুটের বাস চলাচল। যাতে চরম ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা।

জামালপুরে অটোরিকশা চালকদের অর্ধদিবস ধর্মঘট, ৫ দাবি
জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্সের নবায়ন ফি কমানো, নতুন করে লাইসেন্স প্রদান না করা, লাইসেন্স-বিহীন গাড়ী চলাচল বন্ধসহ ৫ দফা দাবিতে অটোরিকশা চালকদের অর্ধদিবস ধর্মঘট চলছে। আজ (রোববার, ২ নভেম্বর) সকাল থেকে ইজি-বাইক ও রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘট অব্যাহত থাকবে দুপুর ২টা পর্যন্ত ।

ব্রাহ্মণবাড়িয়ায় লিজ বাতিল ও ব্যবসায়ীর মুক্তির দাবিতে ৫ বাজারে ধর্মঘট
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের আনন্দ বাজারের বাঁশপট্টির জায়গার লিজ বাতিল ও গ্রেপ্তার ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি পালন করছেন ব্যবসায়ীরা। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে শহরের নিউমার্কেট, আনন্দ বাজার, সড়ক বাজার, লাখী বাজার ও টানবাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহারের পর আজ সকাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক
ময়মনসিংহে রোববার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে চলা বাস ধর্মঘট রাত সাড়ে ৮টায় প্রত্যাহার করার পর আজ (সোমবার, ১৩ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলার ঢাকাসহ সব রুটে স্বাভাবিকভাবে শুরু হয়েছে বাস চলাচল।

ফ্রান্সে দেশব্যাপী ধর্মঘটের ডাক ট্রেড ইউনিয়নগুলোর, বন্ধ আইফেল টাওয়ার
প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় ফ্রান্সের ট্রেড ইউনিয়নগুলো। এর জেরে গেল বৃহস্পতিবার (২ অক্টোবর) বন্ধ ছিল প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার।