নয়াদিল্লি-বিক্ষোভ
২৪ ঘণ্টা ফোন জব্দ রেখেছিল পুলিশ, তথ্য বিকৃতির আশঙ্কা সিজেপি নেতাদের

২৪ ঘণ্টা ফোন জব্দ রেখেছিল পুলিশ, তথ্য বিকৃতির আশঙ্কা সিজেপি নেতাদের

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেস কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে আটকের পর মুক্তি পেয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতারা। আজ (রোববার, ১১ অক্টোবর) হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, ২৪ ঘণ্টা ধরে তাদের মুঠোফোন বেআইনিভাবে জব্দ করে রাখা হয়েছিল এবং সেগুলোতে আড়িপাতা বা ভুয়া প্রমাণ ঢুকিয়ে দেয়া হয়ে থাকতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নয়াদিল্লির বিক্ষোভে ২০ মামলা; শান্তিপূর্ণ সমাবেশে বাধা না দেয়ার নির্দেশ আদালতের

নয়াদিল্লির বিক্ষোভে ২০ মামলা; শান্তিপূর্ণ সমাবেশে বাধা না দেয়ার নির্দেশ আদালতের

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেস কুমারের পদত্যাগের দাবিতে ডাকা ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে ২০টি এফআইআর (মামলা) দায়ের করেছে দিল্লি পুলিশ। রোববার বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ভারতজুড়ে আন্দোলনের ঝড়; মোদি সরকারের পতন কি আসন্ন?

ভারতজুড়ে আন্দোলনের ঝড়; মোদি সরকারের পতন কি আসন্ন?

শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে গণবিক্ষোভে সরকারপ্রধানদের বিদায়ের পর এবার ভারতের দিকে নজর। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক, তরুণদের আন্দোলন ও বিরোধী নেতাদের আটকে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থায় চাপ বাড়ছে নরেন্দ্র মোদি সরকারের ওপর। তবে এই আন্দোলন কি সত্যিই সরকার পতনের দিকে এগোচ্ছে, নাকি আপাতত রাজনৈতিক চ্যালেঞ্জেই সীমাবদ্ধ থাকবে?

নয়াদিল্লিতে বিরোধীদের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লিতে বিরোধীদের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকাল থেকেই তার বাসভবন ঘিরে রেখেছিল দিল্লি পুলিশ। বাড়ি থেকে বের হয়ে বিক্ষোভস্থলে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।