
সরকারের দুর্বলতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের দুর্বলতায় আবারও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার বলি হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার জেলার সাংগঠনিক নেতাকর্মীদের নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত আঞ্চলিক সাংগঠনিক সভায় সরকারের কঠোর সমালোচনা করেছেন দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন তিনি।

সরকারের ব্যর্থতায় শ্রমিক আন্দোলন বড় আকার ধারণ করেছে: নাহিদ
সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের নৈরাজ্য, ব্যর্থতা, গণবিরোধী নীতির বিরুদ্ধে আমরা কর্মসূচি পালন করছি। আমরা জনগণকে আহ্বান করবো আপনারা রাজপথে নামুন । কারণ রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে। এছাড়া সরকারকে শায়েস্তা করতে আর কোনো উপায় নেই।

তাহসিফের সঙ্গে কী ঘটেছিল; জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির সঙ্গে কী ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ দাবি জানান নাহিদ ইসলাম।

বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে, ক্ষমতাকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি। বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে, তারা চেষ্টা করেছে ক্ষমতাকে কুক্ষিগত করতে।

আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতায় দেশ চালাচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম
আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে বিএনপি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আ.লীগ ক্ষমতায় ছিলো না, ছিলো ভারতীয় আগ্রাসন: নাহিদ ইসলাম
বিগত সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো না, ক্ষমতায় ছিলো ভারতীয় আগ্রাসন এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম।

আইন কানুন একই আছে; শুধু লোক বদলিয়েছে, দেশের কোনো পরিবর্তন হয়নি: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জনবল একই আছে, আইন কানুন একই আছে, শুধু লোক বদলিয়েছে, এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তি এসেছে। দেশের কোনো পরিবর্তন হয়নি।’ তিনি বলেন, ‘আমরা দেখেছি, কীভাবে র্যাবের বিলুপ্তির কথা বলে তারা র্যাবকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) পরিণত করেছে।

সরকার লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে ছয় দফা এক দফায় নেমে আসবে: নাহিদ ইসলাম
সরকার যদি লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করে তবে লংমার্চের ছয় দফা এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের উদ্বোধনী জনসভায় তিনি এ কথা বলেন।

গণরায়-জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে ১১ দলীয় ঐক্য, আজ লংমার্চ
গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং চলমান সংকট নিরসনের দাবিতে এবার রাজপথে বড় পরিসরে নামছে ১১ দলীয় ঐক্য। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ দিয়ে শুরু হবে এই কর্মসূচি। তবে এই আন্দোলন সরকার পতনের নয় বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের অবস্থান ভবিষ্যৎ রাজনীতিতে বড় চ্যালেঞ্জ সৃষ্টি হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ
সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহিদ ইসলাম
বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।