
কাল পর্দা উঠছে পিএসএলের; বিদেশি লিগে প্রথমবারের মতো ৬ বাংলাদেশি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের পর্দা উঠতে চলেছে আগামীকাল (বৃহস্পতিবার, ২৬ মার্চ)। জমকালো আয়োজনের এ ফ্রাঞ্চাইজি লিগের এই আসরে একসঙ্গে মাঠ মাতাবেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। কোনো বিদেশি লিগে একইসঙ্গে এবারই প্রথমবারের মতো ছয়জন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন।

পিএসএলের ১১তম আসরের জমকালো থিম সং প্রকাশ
ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) বা পিএসএলের ১১তম আসরের দামামা বেজে উঠেছে। নতুন মৌসুমকে সামনে রেখে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে লিগের অফিসিয়াল থিম সং (Official theme song) ‘খেলেঙ্গে বিট পে’ (Khelenge Beat Pe) প্রকাশ করা হয়েছে। নতুন এই গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

পিএসএলে অংশ নিতে দেশ ছাড়লেন মুস্তাফিজসহ চার ক্রিকেটার
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশ ছেড়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং পারভেজ হোসেন ইমন।

শোয়েব আখতারের মতো ভয় ধরাচ্ছেন নাহিদ রানা!
শোয়েব আখতারের মতো নাহিদ রানাও ব্যাটারদের ভয় ধরিয়ে দিচ্ছেন। এখন টিভিকে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এছাড়াও সিরিজ জয়ের হাতছানি, তানজিদ তামিমের সম্ভাবনা আর ওয়ানডেতে দুর্দান্ত কামব্যাকে ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে আত্মবিশ্বাসী সুজন।

গতির ঝড়ে ‘বাজিমাত’; নাহিদের যত রেকর্ড
মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে গতি এবং রেকর্ডের ঝড় তুলেছেন টাইগার পেসার নাহিদ রানা। তার এক স্পেলেই সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান গুটিয়ে গিয়েছে ১১৪ রানে। দুই দেশের একদিনের ক্রিকেটে এটিই পাকিস্তানের সবচেয়ে কম স্কোর। সেইসঙ্গে নাহিদ রানাও জন্ম দিয়েছেন জোড়া রেকর্ডের।

প্রথম ওয়ানডে: ১১৪ রানে গুটিয়ে গেলো পাকিস্তান
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলো না পাকিস্তান। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১১৪ রানে অলআউট হয়েছে সফরকারীরা। এর মধ্য দিয়ে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েছে পাকিস্তান।

নাহিদ রানার পাঁচ উইকেট
সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে কিছুটা আলোচনায় থাকলেও আজ চিরচেনা মিরপুরের উইকেটে রুদ্রমূর্তিতে আবির্ভূত হন নাহিদ রানা। প্রায় ১৪৮ কিলোমিটার গতি আর বিষাক্ত বাউন্সারে একে একে সাজঘরের পথ ধরান পাকিস্তানি ব্যাটারদের।

পিএসএল ২০২৬ সূচি ঘোষণা: মোস্তাফিজ, রিশাদ ও নাহিদ রানাদের ম্যাচ কবে কখন?
ক্রিকেট প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) অবশেষে পাকিস্তান সুপার লিগ ২০২৬ (Pakistan Super League 11th Edition) এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত এই সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে টি-টোয়েন্টি ক্রিকেটের এই জমজমাট লড়াই। এবারের আসরে প্রথমবারের মতো ৮টি দল (8 Teams in PSL) অংশ নিতে যাচ্ছে, যেখানে নতুন দুটি দল হলো—রাওয়ালপিন্ডি পিন্ডিজ ও হায়দরাবাদ হিউস্টন কিংসমেন।

প্রত্যাশা পূরণে ব্যর্থতা: এশিয়া কাপের দলে জায়গা হারিয়েছেন নাঈম, মিরাজ ও নাহিদ
প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে এশিয়া কাপের দলে জায়গা হারিয়েছেন নাঈম শেখ-মেহেদি মিরাজ-নাহিদ রানা। দলে সুযোগ পেলেও সেরা একাদশে অনিশ্চিত সোহান-সাইফরা। অর্থাৎ উইনিং কম্বিনেশনেই ভরসা রাখছেন নির্বাচকরা। তবে আবেগপূর্ণ প্রত্যাশা না রেখে বাস্তবতার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এদিকে সাদা বলের দুই ফরম্যাটে দুই ক্যাপ্টেন নিয়ে যেন ভিন্ন দর্শন তুলে ধরতে চাইলেন প্রধান নির্বাচক।

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। ১০ জনের প্রথম বহরে খেলোয়াড়দের মধ্যে আছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ ইমন ও তানজিম সাকিব।

পাকিস্তান সফরে নিরাপত্তা: নাহিদ রানার নাম প্রত্যাহার, যাচ্ছেন না দুই কোচিং স্টাফ
পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করেছেন পেসার নাহিদ রানা। নিরাপত্তা ইস্যুতে যাচ্ছেন না দু'জন কোচিং স্টাফও। যদিও ক্রিকেটারদের সঙ্গে যাবে আলাদা নিরাপত্তা দল। এদিকে পাঁচ ম্যাচের সিরিজ তিন ম্যাচে নেমে আসার কারণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

‘আমরা ফ্লাই করার ২০ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পড়ে’
দেশে ফিরে রিশাদ
উৎকণ্ঠার প্রহর অতিবাহিত করে অবশেষে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তাদের সঙ্গে ফিরেছেন পিএসএল কাভার করতে যাওয়া দুই ক্রীড়া সাংবাদিকও। বিমানবন্দরে নেমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আতঙ্কিত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অলরাউন্ডার রিশাদ হোসেন।