আবারও জাতীয় দলের জার্সিতে ফিরতে প্রস্তুত নাহিদ রানা

নাহিদ রানা
এখন মাঠে
0

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাধ্যমে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত পেসার নাহিদ রানা।

গেল জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন চাঁপাই এক্সপ্রেস। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পাশাপাশি এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হয়নি তার।

তবে পুনর্বাসনে থাকা অবস্থায় নতুন আরেকটি ইনজুরিতে পড়েন নাহিদ রানা। যে কারণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পাশাপাশি খেলতে পারেননি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও। একই কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলেও রাখা হয়নি তাকে। তবে অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে অনুশীলন শুরু করেছেন নাহিদ রানা। পুরোদমে বোলিংও করছেন তিনি।

এরই মধ্যে বিসিবির মেডিকেল বিভাগ থেকে খেলার জন্য ছাড়পত্রও পেয়েছেন নাহিদ রানা। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে দেখা যেতে পারে এই পেইস সেনসেশানকে।

এফএস