নিকোলাস-মাদুরো
ক্ষমতাচ্যুত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো মার্কিন আদালতে, অস্বীকার করলেন অভিযোগ

ক্ষমতাচ্যুত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো মার্কিন আদালতে, অস্বীকার করলেন অভিযোগ

যুক্তরাষ্ট্রের আদালতে রাজনৈতিক বিরোধীদের ওপর নির্যাতন ও ষড়যন্ত্রের নতুন মামলার মুখোমুখি হচ্ছেন ভেনিজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস।আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) ম্যানহাটনের ফেডারেল আদালতে তাদের হাজির করার কথা রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মাচাদোকে নিষিদ্ধের আদেশ; চাপে পড়ে সই করার দাবি সাবেক বিচারকের

মাচাদোকে নিষিদ্ধের আদেশ; চাপে পড়ে সই করার দাবি সাবেক বিচারকের

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে নির্বাচনে অংশ নেয়া থেকে নিষিদ্ধ করার আদেশে সরকারের চাপের মুখে সই করতে বাধ্য হয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক এক বিচারপতি। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বারবারা সিজার সিয়েরো। তার এই বক্তব্য প্রকাশের পর মাচাদোর ওপর থেকে নির্বাচনি নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি নতুন করে জোরালো হয়েছে।

ওভাল অফিসে ট্রাম্পকে নোবেল পদক দিয়েছিলেন, সেই মাচাদো এখনো ফিরতে পারেননি দেশে

ওভাল অফিসে ট্রাম্পকে নোবেল পদক দিয়েছিলেন, সেই মাচাদো এখনো ফিরতে পারেননি দেশে

ভেনেজুয়েলার কট্টর ডানপন্থি বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জয় করেছিলেন। এর কয়েক মাস পর, গত জানুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে নিজের নোবেল পদকটি তার হাতে তুলে দেন তিনি। ট্রাম্পের সাহস ও দূরদর্শিতার প্রশংসা করে মাচাদো বলেছিলেন, ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ এই পদক উপহার দেয়া হল। কিন্তু ট্রাম্পকে সেই বহুল কাঙ্ক্ষিত নোবেল পদক উপহার দিয়েও শেষ রক্ষা হয়নি মাচাদোর। প্রায় এক বছর ধরে নির্বাসনে থাকা এই নেত্রী এখনো নিজের দেশে ফিরতে পারেননি।

হৃদরোগে আক্রান্ত মাদুরোর স্ত্রী; মার্কিন কারাগার থেকে গৃহবন্দী রাখার আবেদন

হৃদরোগে আক্রান্ত মাদুরোর স্ত্রী; মার্কিন কারাগার থেকে গৃহবন্দী রাখার আবেদন

গুরুতর হৃদরোগের কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি ও নিউ ইয়র্কে গৃহবন্দী থাকার আবেদন জানিয়েছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে তার আইনজীবীরা এ বিষয়ে বিচারকের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাবেন।

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিচ্ছে ওয়াশিংটন

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিচ্ছে ওয়াশিংটন

আইনি বৈধতা নিয়ে সংশয়

ভেনেজুয়েলার বিপুল তেল মজুতের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নেয়ার এক নজিরবিহীন পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ওপেকভুক্ত দেশটির ৬৫ বিলিয়ন (৬ হাজার ৫০০ কোটি) ব্যারেলের বেশি প্রমাণিত তেল মজুতের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে বলে তিনি দাবি করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভেনেজুয়েলার অর্থ ও তেল খাত এখন রুবিওর কবজায়

ভেনেজুয়েলার অর্থ ও তেল খাত এখন রুবিওর কবজায়

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন

চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর ভেনেজুয়েলার অভ্যন্তরীণ নীতি ও অর্থনীতিতে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল (শনিবার, ১১ জুলাই) নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির প্রধান প্রধান অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের নেপথ্যে এখন রুবিও ও তার দল কাজ করছে।

ভেনেজুয়েলা ও ইরান অভিযান শেষে বন্দরে মার্কিন রণতরি ‘জেরাল্ড আর ফোর্ড’

ভেনেজুয়েলা ও ইরান অভিযান শেষে বন্দরে মার্কিন রণতরি ‘জেরাল্ড আর ফোর্ড’

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার এবং ইরান যুদ্ধে সরাসরি অংশগ্রহণসহ প্রায় এক বছরের দীর্ঘ মিশন শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে দেশটির সর্বাধুনিক ও বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। আজ (শনিবার, ১৬ মে) ভার্জিনিয়া বন্দরে নোঙর করার মাধ্যমে শেষ হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন রণতরির দীর্ঘতম এই মোতায়েন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত ট্রাম্পের, ‘স্প্যানিশও শিখে নেবো’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত ট্রাম্পের, ‘স্প্যানিশও শিখে নেবো’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইঙ্গিত দিয়েছেন, তার পরের রাজনৈতিক অধ্যায় দক্ষিণ আমেরিকায়ও হতে পারে। ইরানে ভূপাতিত মার্কিন বিমানসেনাকে উদ্ধারের খবর ঘিরে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে লড়ার দাবি করেন। এমনকি সেজন্য স্প্যানিশও শিখে নেবেন বলে মন্তব্য করেন তিনি।

দুই ঘনিষ্ঠ মিত্রের পতন ট্রাম্পের হাতে; নিন্দা জানানো ছাড়া সামরিক ঝুঁকি নেয়নি চীন

দুই ঘনিষ্ঠ মিত্রের পতন ট্রাম্পের হাতে; নিন্দা জানানো ছাড়া সামরিক ঝুঁকি নেয়নি চীন

দুই মাসের ব্যবধানে চীনের দুই ঘনিষ্ঠ মিত্রের পতন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। একজন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, অপরজন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরও জাতিসংঘে নিন্দা জানানো ছাড়া মিত্রদের পক্ষে আর কোনো সামরিক বা কৌশলগত ঝুঁকি নেয়নি বেইজিং। এর পেছনে কী স্বার্থ লুকিয়ে আছে বেইজিংয়ের?

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত  যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আপাতত দেশটিতে আর কোনো সামরিক অভিযানের প্রয়োজন নেই বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভেনেজুয়েলা থেকে জব্দ করা একটি ট্যাংকারও এরইমধ্যে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো আবারও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

প্রথমবারের মতো ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের

প্রথমবারের মতো ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ভেনেজুয়েলার তেল আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করেছে। ট্রাম্প প্রশাসনের তথ্য মতে, ভেনেজুয়েলার প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, যুক্তরাষ্ট্রের সিনেটে, ভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব আটকে দেয়া হয়েছে। এদিকে, ভেনেজুয়েলা সরকার বন্দিদের মুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস। অন্যদিকে, রাজধানী কারাকাসে এক সমাবেশে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশে ফেরানোর দাবিতে বিক্ষোভ হয়েছে।

মাদুরোর ক্ষমতাচ্যুতের পর ভেনেজুয়েলার কারাগার থেকে ৪০০ বন্দি মুক্তি

মাদুরোর ক্ষমতাচ্যুতের পর ভেনেজুয়েলার কারাগার থেকে ৪০০ বন্দি মুক্তি

মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার কারাগার থেকে অন্তত ৪০০ বন্দি মুক্তি পেয়েছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদিগ্রেজ জানান, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।