
বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘুর্ণিঝড়ে
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে সংস্থাটি।

চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

নিম্নচাপের প্রভাবে ব্যাংককে বন্যার শঙ্কা, খাবার মজুদে স্থানীয়রা
নিম্নচাপ এখনও সক্রিয় থাকায় ব্যাংককের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কা কাটছে না থাই দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের। আর, কয়েকটি মেট্রোপলিটন এলাকার পানি নামতে শুরু করায় খাবার মজুদ করতে হন্যে হয়ে গ্রোসারি আর শপিং মলে ছুটছেন স্থানীয়রা।

আগস্টে দেশে ২টি লঘুচাপ ও স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা
আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে রাজধানীতে বৃষ্টি
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ (সোমবার, ৬ জুলাই) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং দুপুরের দিকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রাখা হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত; ২ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। সমুদ্র উপকূল ও এর আশপাশের এলাকায় ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

দুর্বল হয়ে আসছে নিম্নচাপ; সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা
আন্দামান প্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে আসছে। সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদপ্তরটি।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘মন্থায়’ পরিণত, ২ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মন্থায়’ পরিণত হয়েছে। এতে সাগরে উত্তাল অবস্থা বিরাজ করছে। সমুদ্র উপকূল ও এর আশপাশের এলাকায় ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানীতে ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত; বন্দরে ৩ নম্বর সংকেত জারি
মধ্য পশ্চিমবঙ্গ সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ (বুধবার, ১ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডব: নিহত ৩, আহত ১০
ভিয়েতনামে কাজিকির তাণ্ডবে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার উপকূলে আছড়ে পড়ার পর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭ হাজার ঘরবাড়ি। প্লাবিত হয়েছে ২৮ হাজার হেক্টরের বেশি ফসলি জমি। ১৮ হাজার গাছ ও ৩ শতাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙে পাঁচটি প্রদেশে দেখা দিয়েছে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে দেশটির বেশিরভাগ অঞ্চল। এছাড়া টাইফুনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চীনের হাইনান প্রদেশেও।

নিম্নচাপে বিপর্যস্ত উপকূলের বাসিন্দারা
নিম্নচাপের প্রভাবে ফুঁসে ওঠা নদ-নদীর তীব্র ভাঙ্গনে পটুয়াখালীতে প্রায় ৫০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছেন উপকূলের বাসিন্দারা। চাঁদপুরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও জোয়ারের পানি বাড়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। হাইমচর উপজেলার মহরমপুর, চরভাঙ্গাসহ বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় ৫০ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। এদিকে চট্টগ্রামে রাতভর একটানা ভারি বৃষ্টিতে নগরীর বেশ কিছু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা।