নেত্রকোণায় অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এখন জনপদে
0

নেত্রকোণার মদনে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে গিয়ে মৃত্যু হয়েছে যাত্রী আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সকালে নেত্রকোণা মদন সড়কের মদন পৌরসভার সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা আনোয়ারা বেগম উপজেলার জাওলা গ্রামের মৃত বুলবুল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বৃদ্ধা আনোয়ারা বেগম অটোরিকশা যোগে যাচ্ছিলেন। পথের মধ্যে ভূঁইয়া বাড়ির সামনে হঠাৎ একটি গরুর বাছুর সড়কের মাঝখানে চলে আসে। বাছুরটিকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে এর পাশে উল্টে যায়। এই সময় স্থানীয়রা যাত্রী আনোয়ারা বেগম উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন‌।

এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

এফএস