নিহত তাপস উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত সুনীল সরকারের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পিছনে নিজের ফিশারিতে যান তাপস। ফিশারিতে পানি দেয়ার জন্য মিটার থেকে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হন তাপস। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





