
নোয়াখালীতে বিনা নোটিশে চাকুরিচ্যুতের প্রতিবাদে পাওয়ারপ্ল্যান্ট কর্মকর্তাদের বিক্ষোভ
নোয়াখালীতে ১১৩ মেগাওয়াট হোসাফ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের দুই প্রকৌশলীসহ ছয় কর্মকর্তাকে চাকুরিচ্যুত করার প্রতিবাদে লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে প্ল্যান্টের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় সড়কের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. স্বপন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নোয়াখালীতে সিএনজির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন দীপ দেবনাথ (১৬) নামে আরও এক পরীক্ষার্থী।

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এসময় ছেলেকে বাঁচাতে মা গুরুতর আহত হয়েছেন। আজ (বুধবার, ৬ মে) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লায় বিদ্যুৎ বিল বাকি প্রায় দেড়শো কোটি টাকা; বড় অংশই জনসেবামূলক প্রতিষ্ঠানের
লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে সেচকাজও। এরমধ্যেই কুমিল্লা অঞ্চলের ছয় জেলায় বিদ্যুৎ বিভাগের কাছে জমেছে প্রায় দেড়শো কোটি টাকার বকেয়া বিল। যার বড় অংশই সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানের।

বৈরী আবহাওয়ায় ২ দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট–নলচিরা নৌরুটে টানা দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটে আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন, চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ব্যবসায়ীরা।

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে মো.আরাফাত হোসেন (২১) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

সংসদে জানমালের নিরাপত্তা চাইলেন হান্নান মাসউদ; থানায় মামলা-জিডির পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় সংসদের অধিবেশনে নিজের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ। শনিবার হাতিয়া থেকে ফেরার পথে হামলার মুখে পড়তে যাচ্ছিলেন বলে সংসদকে জানান তিনি। পরে তার অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকারের নির্দেশনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাকে সংশ্লিষ্ট থানায় মামলা বা জিডি করার পরামর্শ দেন।

নোয়াখালীতে ৮ লাখ মূল্যের জ্বালানি জব্দ, আটক ৪
নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করা হয়েছে। আজ (শনিবার, ১১ এপ্রিল) সকালে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জ্বালানি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

‘চাঁদা দাবি’র অভিযোগে দল থেকে বহিষ্কার যুবদলের নেতা
নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁদা না দেয়ায় যুবদল নেতার হামলায় বৃদ্ধা মো. আবদুল হাই (৭৫) এর মৃত্যুর ঘটনায় মোহাম্মদ লিটন চৌধুরী নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে নোয়াখালী জেলা যুবদল। আজ (শনিবার, ১১ এপ্রিল) নোয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সদর উপজেলার ৩ নম্বর নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. লিটন চৌধুরীকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

নোয়াখালীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
নোয়াখালীর পৌর পার্কে ম্যাজিস্ট্রেটদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। আজ (শনিবার, ১১ এপ্রিল) বেলা ১০টায় নিজ হাতে এ অভিযান শুরু করেন তিনি।

নোয়াখালীর সুবর্ণচরে সুপেয় পানির সংকট; দুর্ভোগে জনজীবন
নোয়াখালীর সুবর্ণচরে সুপেয় পানির অভাবে জনজীবন দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। একদিকে খরা, অন্যদিকে সমুদ্রের লোনা পানির অনুপ্রবেশে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ। বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ প্রবণতাও। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং ভূগর্ভস্থ জলাধার পূরণ না হওয়ায় পানির সংকটে বিপর্যস্ত এ জনপদের জনজীবন।