গতকাল (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) বিকেলে তমরদ্দি ইউনিয়নে ধানের শীষের নির্বাচনি এক উঠান বৈঠকে এসে তারা বিএনপিতে যোগদান করেন। যোগদানকৃতরা হলেন- তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এনসিপির সদস্যসচিব হেলাল, যুগ্ম আহবায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফারুফ উদ্দিন।
আরও পড়ুন:
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উঠান বৈঠক করে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
এসময় আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করতে উপস্থিত লোকজনকে আহবান জানান তিনি।
একইসঙ্গে হাতিয়ার নদী ভাঙন রোধ, ভূমিহীনদের পুনর্বাসন, হাতিয়ার যাতায়াত ব্যবস্থায় উন্নয়ন ও পর্যটন কেন্দ্র হিসেবে হাতিয়াকে গড়ে তোলার কথা জানান। উঠান বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





