
ইরানকে এখনই আলোচনার টেবিলে বসতে হবে: ফ্রিডরিখ মের্ৎস
ইরানকে অবিলম্বে আলোচনার টেবিলে বসতে হবে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। চীন সফর শেষে ফেরার পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান।

ইরান ইস্যুতে নমনীয় ট্রাম্প; পরমাণু কর্মসূচি ২০ বছর স্থগিতের প্রস্তাব
ইরান যদি তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখে, তবে তাতে সম্মতি দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের এই প্রতিশ্রুতি অবশ্যই ‘বাস্তবসম্মত’ হতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করাই মূল লক্ষ্য, মার্কিনদের আর্থিক কষ্ট বড় নয়: ট্রাম্প
ইরান যুদ্ধ বন্ধের আলোচনার ক্ষেত্রে মার্কিন নাগরিকদের আর্থিক টানাপোড়েন বা কষ্টকে বিবেচনায় নিচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন তার প্রধান লক্ষ্য। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পাকিস্তান সীমান্তে শুরু হতে পারে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত হওয়া আলোচনা আগামী সপ্তাহেই পুনরায় শুরু হতে পারে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনার সম্ভাবনা রয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

হরমুজ ও পরমাণু ইস্যুতে ল্যাভরভ-আরাঘচি আলাপ; শান্তি ফেরাতে মস্কোর তৎপরতা
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার ইরানি সমকক্ষ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আজ (শনিবার, ২ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ওপর দীর্ঘমেয়াদি অবরোধের পরিকল্পনা ট্রাম্পের: ওয়াল স্ট্রিট জার্নাল
ইরানকে তাদের পরমাণু কর্মসূচি ত্যাগে বাধ্য করতে দেশটির বন্দরগুলোতে দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের জন্য জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউরেনিয়াম থেকে ক্ষতিপূরণ; মার্কিন–ইরান আলোচনা আটকে আছে যে সব ইস্যুতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার তোড়জোড় চললেও কয়েকটি মৌলিক বিষয়ে দুই দেশের অনড় অবস্থান বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আলোচনার টেবিলে যে পাঁচটি মূল বিষয় নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিচে তুলে ধরা হলো:

‘পরমাণু আলোচনার’ জন্য পাকিস্তান যাননি আরাঘচি: ইব্রাহিম আজিজি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বর্তমান পাকিস্তান সফরে ‘পরমাণু সংক্রান্ত আলোচনার’ কোনো এজেন্ডা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) রাতে তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে আলোচনায় পরমাণু বিশেষজ্ঞ থাকা জরুরি: কাজা কালাস
ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় পরমাণু বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কাজা কালাস। তিনি সতর্ক করে বলেছেন, বিশেষজ্ঞদের বাদ দিয়ে আলোচনা হলে তা শেষ পর্যন্ত ইরানকে আরও বিপজ্জনক করে তুলবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পরমাণু কর্মসূচি থেকে ইরান সরে আসবে না: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
সাম্প্রতিক যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হলেও পরমাণু কর্মসূচি থেকে ইরান সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফক্স নিউজে সোমবার (২১ জুলাই) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সবসময় শান্তিপূর্ণ থাকবে, ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা আছে বলেও জানান তিনি। এদিকে শুক্রবার (২৫ জুলাই) ইস্তাম্বুলে পরমাণু ইস্যুতে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে নতুন করে আলোচনা হবে ইরানের। সেখানে নিজ দেশের জনগণের নিরাপত্তার জন্য তাদের কী করা দরকার তা অবশ্যই গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানিয়েছে ইরান।

ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিলো যে যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পরমাণু কর্মসূচি কতটা পিছিয়েছে বলে মনে করেনি তিনি। জবাবে তিনি জানান, ট্রাম্প মনে করেন, “মূলত কয়েক দশক”।

ট্রাম্পের এক ফোনকলে বন্ধ হতে পারে ইরান-ইসরাইল সংঘাত: মাজিদ ফারাহানি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোনকলেই বন্ধ হতে পারে চলমান ইরান-ইসরাইল সংঘাত। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা মাজিদ ফারাহানি। এসময় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ালে তেহরানের হাতেও অনেক বিকল্প আছে।’ আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে ইরান পিছু হটবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।