
প্যান্টের পকেটে লুকানো কোটি টাকার স্বর্ণ; বিজিবির হাতে আটক পাচারকারী
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ৮ লাখ ৬২ হাজার টাকার বেশি মূল্যের স্বর্ণের বারসহ ১ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাঙামাটিতে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
রাঙামাটিতে এক হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় আটক করা হয়েছে পাচারকারীদের বহনকারী একটি ট্রলার। রাঙামাটির জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জে ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২০ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গায় কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক
ভারতে পাচারের আগেই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারের দাম ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা।