
একনেকে সাত হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। আজ (মঙ্গলবার, ১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়।

কমেছে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি-ব্যবসা পরিচালনার ব্যয়; অগ্রাধিকার অবকাঠামো-যোগাযোগ খাতে
প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি আর ব্যবসা পরিচালনার ব্যয় কমিয়ে আনতে ভৌত অবকাঠামো এবং যোগাযোগ খাতে অগ্রাধিকার দেয়া হয়েছে আসছে বছরের প্রস্তাবিত বাজেটে। প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেলেও, আলাদা করে কোনো বরাদ্দ পায়নি বাজেটে। তবে যোগাযোগ ও পরিবহন খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা। এছাড়া অন্যতম অগ্রাধিকার খাল খনন কর্মসূচিসহ অন্য উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে পানিসম্পদ মন্ত্রণালয় ১০ হাজার ৫০০ কোটি টাকার বেশি বরাদ্দ পেয়েছে।

মানিকগঞ্জে নদী ভাঙন রোধে দেড় হাজার কোটি টাকার ৫ প্রকল্প: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মানিকগঞ্জকে স্থায়ীভাবে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় দেড় হাজার কোটি টাকার পাঁচটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাশাপাশি মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে নিয়ে আরো প্রায় ২৬০০ কোটি টাকার আরও একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

দিনাজপুরের সাহাপাড়া খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনর্খনন কর্মসূচির আওতায় দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে দেশের বাকি ৬৩টি জেলায় সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা একযোগে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

‘শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার’
শুধু নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (শুক্রবার, ২৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সারাদেশে খাল পরিষ্কার কার্যক্রম শুরু
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। ১৫ দিন এই কার্যক্রম চলবে। আজ (শুক্রবার, ১ নভেম্বর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে দূষণকারীদের ধরতে কমিটি করে তদারকির ঘোষণার দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, খাল দূষণ করার অধিকার নেই, এটি জাতীয় সম্পত্তি।

সেন্টমার্টিন নিয়ে নির্দেশিকা নতুন কিছু নয়: রিজওয়ানা
সেন্টমার্টিন নিয়ে প্রশাসন থেকে যে নির্দেশিকা দেয়া হয়েছে তা নতুন কিছু নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

কুড়িগ্রামে যৌথ নদী কমিশনের তালিকার বাইরে ১০টি আন্তঃসীমান্ত নদী
কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবাহিত হচ্ছে ১৫টি আন্তঃসীমান্ত নদী। অথচ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের তালিকায় রয়েছে মাত্র ৫টির নাম। ফলে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নে তালিকার বাইরে থাকা এই ১০ নদীর পানির ন্যায্য হিস্যা দাবির পথও বন্ধ হয়ে আছে। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রায় কোটি টাকা দিলো দুই মন্ত্রণালয়
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দুই মন্ত্রণালয় মিলিয়ে ৯২ লাখ ২৪ হাজার টাকা দিয়েছে। এর মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দিয়েছে ৪৬ লাখ ৬৪ হাজার টাকা এবং পানিসম্পদ মন্ত্রণালয় ৪৬ লাখ ৬০ হাজার টাকা।

বাজেটের ৩৫ শতাংশ চলে যাবে সুদ, ভর্তুকি ও বেতন ভাতায়
প্রস্তাবিত হলো সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। আসছে অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমেছে পরিবহন ও জ্বালানি খাতে। বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। তবে এবারের বাজেটের প্রায় ৩৫ শতাংশ চলে যাবে সুদ, ভর্তুকি ও বেতন ভাতায়। এডিপিতে বরাদ্দ বেড়েছে মাত্র ২ হাজার কোটি টাকা। এবার আয় ব্যয়ের হিসাব মেলানোর পালা।