পুরস্কার
নারায়ণগঞ্জে জমিয়ত প্রার্থীর পুরস্কারের সঙ্গে টাকা বিতরণের ভি‌ডিও ভাইরাল

নারায়ণগঞ্জে জমিয়ত প্রার্থীর পুরস্কারের সঙ্গে টাকা বিতরণের ভি‌ডিও ভাইরাল

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর একটি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কারের সঙ্গে টাকা বিতরণের এক‌টি ভি‌ডিও সামা‌জিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

দাভোসে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ড্রিংকওয়েলের সিইও

দাভোসে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ড্রিংকওয়েলের সিইও

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে দক্ষিণ এশিয়া জুড়ে নিরাপদ পানীয় জল সরবরাহে ড্রিংকওয়েলের কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির সিইও মিনহাজ চৌধুরীকে ২০২৬ সালের ‘সোয়াব ফাউন্ডেশন সোশ্যাল অন্ট্রাপ্রেনার অব দ্যা ইয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর, ৪ ক্যাটাগরিতে ওয়ান ব্যাটলের পুরস্কার

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর, ৪ ক্যাটাগরিতে ওয়ান ব্যাটলের পুরস্কার

জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর। এবারের আয়োজনে শ্রেষ্ঠ পরিচালক ও প্রযোজকসহ সর্বোচ্চ ৪ ক্যাটাগরিতে পুরস্কার জিতল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার চলচ্চিত্রটি। এছাড়া, সেরা অভিনেতার খেতাব পেয়েছেন টিমোতি শালামে ও সেরা অভিনেত্রীর পুরস্কার পান রোজ বার্ন। ২৮ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের বেছে নিতে এবারের আয়োজনে ভোট দেন বাংলাদেশসহ বিশ্বের ৩ শতাধিক বিনোদন সাংবাদিক।

সপ্তমবারের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো এসএমসি ওরস্যালাইন

সপ্তমবারের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো এসএমসি ওরস্যালাইন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে ওরাল স্যালাইন ক্যাটাগরিতে এসএমসি ওরস্যালাইন সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে। গত শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার লে মেরিডিয়ানে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারটি দেয়া হয়।

ভারত বধ, ফুটবলারদের ২ কোটি টাকা পুরস্কার দেবেন ক্রীড়া উপদেষ্টা

ভারত বধ, ফুটবলারদের ২ কোটি টাকা পুরস্কার দেবেন ক্রীড়া উপদেষ্টা

২২ বছর পর তো একেবারে কম সময় নয়। ২০০৩ সালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে সবশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) শেখ মোরসালিনের গোলে ফুরোল বাংলাদেশের দীর্ঘ ২২ বছরের অপেক্ষা।

বাবুইয়ের গল্পের প্রতিযোগিতায় পুরস্কার পেলেন তরুণ পাঁচ লেখক

বাবুইয়ের গল্পের প্রতিযোগিতায় পুরস্কার পেলেন তরুণ পাঁচ লেখক

বাবুই আয়োজিত ‘৩০০ শব্দের গল্পে ফুটে উঠুক আপনার মনের ভাবনা’ প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয়েছে। আজ (রোববার, ১৬ নভেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটি নির্বাচিত সেরা পাঁচ গল্প ও লেখকের নাম ঘোষণা করে। প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে মোট ৪২৭টি গল্প জমা পড়ে।

চলনবিলের সিধুলাই ভাসমান স্কুল পেল ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার

চলনবিলের সিধুলাই ভাসমান স্কুল পেল ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার

মর্যাদাপূর্ণ ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫ পেয়ে বিশ্ব মঞ্চে অবস্থান করে নিল চলনবিলের সৌরচালিত সিধুলাই ভাসমান স্কুল। ২৭ সেপ্টেম্বর চীনে ২০তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের পক্ষে ট্রফি ও সনদ গ্রহণ করেন সিধুলাই ভাসমান স্কুলের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোহাম্মদ রেজোয়ান।

এশিয়া কাপে কোন দল কত টাকা পেলো

এশিয়া কাপে কোন দল কত টাকা পেলো

সদ্য সমাপ্ত এশিয়া কাপের শিরোপা জিতে আর্থিকভাবে বড় অঙ্কের পুরস্কার পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। পুরস্কারের অঙ্কটা গতবারের তুলনায় এবার অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

নগর সাংবাদিকতার জন্য ৬ সাংবাদিককে সেরার পুরস্কার

নগর সাংবাদিকতার জন্য ৬ সাংবাদিককে সেরার পুরস্কার

নগর সাংবাদিকতার জন্য প্রতিবেদন লিখে সেরার পুরস্কার পেয়েছেন ৬ সাংবাদিক। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: শীর্ষক চ্যালেঞ্জ ও সংলাপ’ শেষে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ তুলে দেয়া হয় পুরস্কারজয়ী সাংবাদিকদের হাতে।

গ্রিনম্যান অ্যাওয়ার্ড দেয়া হয়েছে ৬ নাগরিককে

গ্রিনম্যান অ্যাওয়ার্ড দেয়া হয়েছে ৬ নাগরিককে

পরিবেশ খাতে সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় এবার গ্রিনম্যান অ্যাওয়ার্ড দেয়া হয়েছে ছয় নাগরিককে। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের পক্ষ থেকে এ পুরস্কার দেয়া হয়। এবার পরিবেশে বিশেষ অবদানের জন্য গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন তিনজন শিক্ষক এবং তিনজন সাংবাদিক।

জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলো সরকার

জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলো সরকার

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ (সোমবার, ২৫ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।