
একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শহিদ আসাদ স্মৃতিস্তম্ভে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
শহিদ আসাদের ৫৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন শহিদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) সকাল ৯টায় শহিদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ফরিদপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালিত
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় শহরের গোয়ালচামটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের কার্যক্রম।

স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিচ্ছে, জনগণ তাদের প্রতিহত করবে: ফখরুল
স্বাধীনতাবিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে জনগণ তাদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবসে শহীদের স্মৃতিতে ফুলেল শ্রদ্ধা
নেত্রকোণায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। সীমান্ত উপজেলা কলমাকান্দায় সাত শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচিতে শহিদদের স্মরণ করে সর্বস্তরের মানুষ। প্রতি বছরের ন্যায় দিবসটি উপলক্ষে আজ (শনিবার, ২৬ জুলাই) দুপুর থেকে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সীমান্ত পিলারের নিকট ফুলবাড়িয়াস্থ শহিদদের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।

নেত্রকোণায় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
নেত্রকোণায় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ (শনিবার, ১৯ জুলাই) দুপুরে জেলার কেন্দুয়ার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শোক র্যালি ও কোরআন খতম, কালো ব্যাজ ধারণ, স্বরচিত কবিতা পাঠ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

শহীদ মিনারের তালা ভেঙে শ্রদ্ধা জানালেন মুক্তিযোদ্ধারা
মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারের তালা ভেঙে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জের মুক্তিযোদ্ধারা। আজ (বুধবার, ২৬ মার্চ) দুপুরে পৌর শহরের ডিএস রোডের পুরাতন শহীদ মিনারের গেটের তালা ভেঙে প্রবেশ করেন এবং শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।

'একুশে ফেব্রুয়ারি যেকোনো অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগাবে'
যতদিন পৃথিবী থাকবে ততদিন একুশে ফেব্রুয়ারি যেকোনো অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি ড. ইউনূসের শ্রদ্ধা
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে শ্রদ্ধা জানান তিনি।

ত্যাগের বিনিময়ে অর্জিত রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ অবহেলা করা যাবে না: উপদেষ্টা মাহফুজ
দেশের মানুষ এবার স্বাধীন ভবে বিজয় দিবস উদযাপন করতে পারছে জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, 'জনগণ এই স্বাধীনতা ধরে রাখুক।' তিনি বলেন, ‘ত্যাগের বিনিময়ে অর্জিত রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ অবহেলা করা যাবে না। সব সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক।’

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বিজয়ের ৫৪ বছরে পা রাখলো বাংলাদেশ। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করে তার শ্রেষ্ঠতম অর্জন। যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে দিবসটি।

সারাদেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস
যথাযথযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বধ্যভূমি ও শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ।