বলাকা প্রাঙ্গণে শহিদ স্মৃতিস্তম্ভে বিমান বাংলাদেশের পুষ্পস্তবক অর্পণ

বলাকা প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ
দেশে এখন
0

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গতকাল (বুধবার, ২৫ মার্চ) বিমান বাংলাদেশ দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের এই ঐতিহাসিক দিনে বাঙালি জাতির অদম্য সংগ্রাম, অকুতোভয় সাহসিকতা এবং অসীম আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতার সূচনা ঘটে। এ উপলক্ষে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব স্তরের কর্মচারীরা বলাকা প্রাঙ্গণে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সব শহিদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

উদ্‌যাপন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিমানের পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

এ উপলক্ষে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সংক্ষিপ্ত বক্তব্য দেন। পাশাপাশি বিমানের বিভিন্ন ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতির এই শ্রেষ্ঠ অর্জনের প্রতি সম্মান জানিয়ে বিমান পরিবার দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারত্বের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এএম