প্রিপেইড-মিটার
প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য ডেসকোর জরুরি নির্দেশনা

প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য ডেসকোর জরুরি নির্দেশনা

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য অত্যন্ত জরুরি নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষ (DESCO emergency notice for prepaid meter users BD)। ডেসকোর প্রিপেইড মিটার সিস্টেমের নিয়মিত আপগ্রেডেশন কাজের জন্য আগামী (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) রাত ১০টা থেকে (শুক্রবার, ৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা সব ধরণের প্রিপেইড রিচার্জ সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে(DESCO prepaid meter recharge service shutdown 24 hours notice BD)।

সিলেটে লোডশেডিং-‘ভুতুড়ে বিলের’ অভিযোগ, মানতে নারাজ বিদ্যুৎ বিভাগ

সিলেটে লোডশেডিং-‘ভুতুড়ে বিলের’ অভিযোগ, মানতে নারাজ বিদ্যুৎ বিভাগ

সিলেটে একদিকে তীব্র বিদ্যুৎ সংকট, অন্যদিকে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের অভিযোগ ভুতুড়ে বিদ্যুৎ বিল। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যেই জুন মাসে অনেকের বিদ্যুৎ বিল বেড়েছে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, জুন মাসে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার বেড়েছে এবং নতুন কার্যকর হওয়া বর্ধিত ট্যারিফের প্রভাবও বিলে যুক্ত হয়েছে। এছাড়াও অতিরিক্ত লোডশেডিং হলেও মানতে নারাজ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

প্রত্যাহার হচ্ছে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ, সুখবর দিলেন পিডিবি চেয়ারম্যান

প্রত্যাহার হচ্ছে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ, সুখবর দিলেন পিডিবি চেয়ারম্যান

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ধাক্কার মাঝেই সাধারণ মানুষের জন্য বড় একটি স্বস্তির খবর এসেছে। বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর চেয়ারম্যান মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যুৎ গ্রাহকদের সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

বিদ্যুৎ গ্রাহকদের সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

দেশের লাখ লাখ বিদ্যুৎ গ্রাহকদের পকেটের টাকা সাশ্রয় করতে এবং সেবা আরও জনবান্ধব করতে প্রিপেইড মিটারের মাসিক চার্জ (Monthly meter charge) তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আজ (রোববার, ২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ আমলে নিয়ে এই বাড়তি ফি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রিপেইড মিটারেও অতিরিক্ত বিলের অভিযোগ

প্রিপেইড মিটারেও অতিরিক্ত বিলের অভিযোগ

প্রিপেইড মিটার বসানোর পর থেকেই অতিরিক্ত বিদ্যুৎ বিল কাটার অভিযোগ গ্রাহকদের। আপত্তি ডিমান্ড চার্জ নিয়েও। সম্প্রতি দেশজুড়ে আলোচনায় রাঙামাটিতে দিনমজুরের স্ত্রী শাবানা বেগমের ১১০০ টাকার বিল বেড়ে হঠাৎ ৬৪ হাজার টাকা হয়ে যাওয়ার ঘটনা। কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত বিলের বাইরে এক টাকাও অতিরিক্ত কেটে রাখার সুযোগ নেই।

বিদ্যুতের প্রিপেইড মিটারের অনিয়ম তদন্তে হাইকোর্টের রুল

বিদ্যুতের প্রিপেইড মিটারের অনিয়ম তদন্তে হাইকোর্টের রুল

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

চট্টগ্রামে ৯ লাখ গ্রাহকের গলার কাঁটা এখন প্রিপেইড মিটার

চট্টগ্রামে ৯ লাখ গ্রাহকের গলার কাঁটা এখন প্রিপেইড মিটার

বিদ্যুতের প্রিপেইড মিটার যেন ভোগান্তির এক যন্ত্র। ডিমান্ড চার্জের নামে টাকা আদায়, বাড়তি মিটার ভাড়া, সাথে যোগ হয়েছে ১৮০ ডিজিটের পিন নম্বর ডায়ালের ভোগান্তি। সব মিলে চট্টগ্রামে ৯ লাখ গ্রাহকের কাছে এখন গলার কাঁটা এই প্রিপেইড মিটার।

চট্টগ্রামে এক লাখ প্রিপেইড গ্যাস মিটার স্থাপন শুরু

চট্টগ্রামে এক লাখ প্রিপেইড গ্যাস মিটার স্থাপন শুরু

চট্টগ্রামে এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। নগরীর হালিশহরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে ব্যয় হচ্ছে ২৪১ কোটি টাকা আর সময় লাগবে ১৫ মাস।