
আওয়ামী লীগ তাদের ফ্যাসিস্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে: আসিফ নজরুল
আওয়ামী লীগ নতুন রাষ্ট্র গড়তে অন্তর্ভুক্ত হতে চায় না, তারা তাদের ফ্যাসিস্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনে কমনওয়েলথের একটি প্রতিনিধি দলের বৈঠকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

সাহস নেই বলেই পালিয়ে থেকে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাহস নেই বলেই শেখ হাসিনা পালিয়ে থেকে বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এবার ভোটের মাঠে ‘ছাগল প্রবেশের’ সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
এবার ভোটকেন্দ্রের মাঠে ‘ছাগল প্রবেশের’ কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) সুনামগঞ্জের জাদুঘর প্রাঙ্গণে গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন তিনি।

সাবেক ঢাবি প্রক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে ডাকসু নেতার ‘আল্টিমেটাম’
জুলাই গণহত্যার মামলার আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রক্টর গোলাম রাব্বানীর বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

‘জঙ্গি নাম দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগ নাটক করতো’
বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে দলটির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘জঙ্গির নাম দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাটকগুলো করতো।’ আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের মারকাজ মাদ্রাসা মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও উলামাদল দুর্গাপুর শাখার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশের পবিত্র মাটিতে কোনোদিন ফিরবে না: প্রধান উপদেষ্টা
পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশের পবিত্র মাটিতে কোনোদিন ফিরবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত: সাদিক কায়েম
শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা ভারত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে ছাত্র নাগরিক সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।

'হাসিনার ফেলে যাওয়া সিঁড়ি বেয়ে ফ্যাসিস্ট হবার বাসনা পরিহার করুন'
বিএনপির উদ্দেশে সাদিক কায়েম
জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্ট নিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন— ‘খুনী হাসিনার ফেলে যাওয়া উচ্ছিষ্ট, তথা ফ্যাসিবাদী কাঠামোর সিঁড়ি বেয়ে ফ্যাসিস্ট হবার মনোবাসনা পরিহার করুন।’ গতকাল (শনিবার, ১ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

দেশে নাশকতার মূল হোতা শেখ হাসিনা: আমানউল্লাহ আমান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান দাবি করেছেন, দেশে নাশকতার মূল হোতা শেখ হাসিনা। তিনি বলেন, ‘ষড়যন্ত্র অব্যাহত রয়েছে নির্বাচন পেছানোর। যথাসময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।’ আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে (ডেমোক্র্যাটিক লীগ এর সাবেক সাধারণ সম্পাদক) আয়োজিত এক স্মরণ সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

‘ফ্যাসিস্টের দোসর’ বিষয়ে বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে: সালাহউদ্দিন
‘ফ্যাসিস্টের দোসর’ বিষয়ে বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (শনিবার, ১৮ অক্টোবর) অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর উদ্যোগে ‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া জরুরি: মাওলানা মইনুদ্দিন
নতুন করে স্বৈরাচার ও ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করতে হলে, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিগত দিনে দুর্নীতিবাজ সরকার এদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে: টুকু
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত দিনে একটি সরকার প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিলো। সেই দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকার এদেশের সহজ সরল মানুষের সাথে প্রতারণা করেছে। তিনি বলেন, ‘তারা জনগণের সঙ্গে কথা বলে, তাদেরই নির্যাতন করেছেন। দেশের সাধারণ মানুষ নিয়ে তারা কখনও চিন্তা করেনি। কীভাবে টেকসই উন্নয়ন হয় ও মানুষের উপকার হয় তা কখনও ভাবেনি। বিভিন্ন উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে।’