
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: সিডিউল বিপর্যয়ে ৩ ট্রেনের যাত্রা বাতিল
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের নয়টি বগি লাইনচ্যুতের ঘটনায় সিডিউল বিপর্যয়ের কারণে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ও পার্বতীপুর ও রাজশাহীগামী দু’টি ট্রেনসহ মোট তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

সান্তাহারে রেললাইন মেরামত শেষ, ট্রেন চলাচল শুরু
বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার পর লাইনচ্যুত ৯টি বগি প্রায় ২০ ঘণ্টার চেষ্টায় সরিয়ে রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) বেলা সোয়া ১১টা থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।

নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে কাজ চলছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত ৯টি বগি উদ্ধারে দু’টি রিলিফ ট্রেন আনা হয়েছে। আজ (বুধবার, ১৮ মার্চ) সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে এ দুটি রিলিফ ট্রেন আনা হয়। বর্তমানে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার কাজ চলমান আছে। রাত সাড়ে ৮টার দিকে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়ানোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ১৮ মার্চ) সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত এলাকা বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলে সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: স্থানীয়রা বলছেন, চালকের অবহেলার কারণে এমন দুর্ঘটনা
বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচুত্যির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই শতাধিক আহত হয়েছে। আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার থেকে দুই কিলোমিটার উত্তরে এ লাইনচুত্যির ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের একাংশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, ট্রেনচালক সিগনাল না বুঝে দ্রুত গতিতে ট্রেন চালিয়ে যাচ্ছিলো। চালকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে।

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: রেললাইন এক দিনে ‘রিকভারি’ সম্ভব নয়, চালক পলাতক
ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হওয়ায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের কাছে ছাতিয়ান গ্রামে দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা বেগম জানান, ট্রেনের আট চাকার অধিকাংশই ভেঙে গেছে এবং এক দিনে রিকভারি সম্ভব নয়। ট্রেনের চালক পলাতক রয়েছেন।

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ নিহত, ৯ আহত
বগুড়ার শেরপুরের ছোনকা এলাকায় রংপুরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ যাত্রী নিহত হয়েছেন। আজ (বুধবার, ১৮ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।

বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই তাদের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের জন্য কাজ করে। আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ (রোববার, ১৫ মার্চ) তাদের নিয়োগ দেয়া হয়।

ঈদের আনন্দ রূপ নিলো বিষাদে; মালদ্বীপে নিহত নুরনবীর বাড়িতে শোকের মাতম
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫ বাংলাদেশির একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা এলাকার নুরনবী সরকার। গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ দ্রুত দেশে এনে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তরের দাবি স্থানীয়দের।

বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তার বগুড়ায় যাওয়ার কথা ছিল। তবে উপ-নির্বাচনকে সামনে রেখে সফরটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গতকাল (সোমবার, ২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় সুষম উন্নয়ন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে উল্লেখ করে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় সুষম উন্নয়ন হবে।’ আজ (শনিবার, ১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন।