
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ২১ জুন) স্থানীয় সময় রাত ৯টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ২১ জুন) ৩টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-৩৮৬-এ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে: বিমান প্রতিমন্ত্রী
জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশ বিমানের জন্য নতুন করে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজ চলছে বলেও তিনি জানান। এছাড়া বছরে তিন কোটি বিদেশি পর্যটক আনার উদ্যোগ নেয়া হয়েছে।

হজযাত্রায় এখন পর্যন্ত ঢাকা ছেড়েছেন ৩৭৭৯২ জন যাত্রী
হজযাত্রার ১১তম দিন পর্যন্ত ৯৪টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৩৭ হাজার ৭৯২ জন হজযাত্রী। যাত্রাপথে এবার হজ ব্যবস্থাপনা নিয়ে বড় কোনো অভিযোগ নেই যাত্রীদের।

বাংলাদেশ বিমানের দায়িত্বে ড. হুমায়রা সুলতানা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) এক সরকারি আদেশে তাকে এ অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।

বাংলাদেশসহ ৬০ দেশের অংশগ্রহণে কাতারে জমজমাট পর্যটন মেলা
কাতারে চলছে তিন দিনব্যাপী পর্যটন মেলা ‘কাতার ট্রাভেল মার্ট ২০২৫’। দোহায় অনুষ্ঠিত পর্যটন মেলায় অংশ নিয়েছে ৬০টিরও বেশি দেশের ৩০০টি প্রতিষ্ঠান। এ ট্রাভেল মার্টে অংশ নিয়েছে বাংলাদেশ ও বাংলাদেশ বিমান।

বিমান বাহিনী প্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, এনআই (এম) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

নৈরাজ্য কাটিয়ে বিমান বাংলাদেশকে সচল ও সফল প্রতিষ্ঠান করা হবে: নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন
নৈরাজ্য কাটিয়ে বাংলাদেশ বিমানকে সচল ও ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নবনিযুক্ত চেয়ারম্যান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩৯৭ জন হাজী
পবিত্র হজ পালন শেষে গত ১০ জুন থেকে মোট ৫৪ হাজার ৩৯৭ জন হাজী দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানসহ তিনটি বিমান সংস্থা তাদের দেশে ফিরিয়ে আনায় যুক্ত রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন বলেন, ‘আজ (শুক্রবার, ২৭ জুন) তিনটি ফ্লাইটে মোট ৯২২ জন হাজী ঢাকায় পৌঁছেছেন।’

হজের প্রথম ফিরতি ফ্লাইটে ফিরলেন ৩৬৯ হাজি
গত ৮ জুন জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে এবার হাজিদের দেশে ফেরার পালা। আজ (মঙ্গলবার, ১০ জুন) থেকে শুরু হয়েছে হজের ফিরতি ফ্লাইট।

সিলেট থেকে সরাসরি মদিনায় প্রথম হজ ফ্লাইট
সিলেট থেকে মৌসুমের প্রথম হজ ফ্লাইট সরাসরি মদিনার উদ্দেশে যাত্রা শুরু হলো। আজ (বুধবার, ১৪ মে) বিকেল ৫টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রথম পর্যায়ে গেলেন ৪০৮ জন হজযাত্রী। বিগত বছরগুলোর তুলনায় এ বছরের হজযাত্রা আরও সহজ ও নির্বিঘ্ন করতে প্রচেষ্টা অব্যাহত রাখার দাবি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের।

ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন হামজা ও তার পরিবার
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন হামজা দেওয়ান চৌধুরী ও তার পরিবার। আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় রওনা করবেন তারা। আর অল্প সময়ের মধ্যে সিলেট ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বাংলাদেশের ফুটবলের সুপারস্টার দেওয়ান হামজা চৌধুরী।