মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়েছেন মির্জা ফখরুলসহ নেতাকর্মীরা
দেশে এখন
1

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ২১ জুন) ৩টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-৩৮৬-এ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে, দুপুর ২টা ২০ মিনিটে গুলশানের নিজস্ব বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছে সফর-সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রধানমন্ত্রী।

এরপর নির্ধারিত সময়ে বিমানটি মালয়েশিয়ার উদ্দেশে উড্ডয়ন করে। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রীর চীন সফরেরও কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন:

এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দরে স্থানীয় সরকারমন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এসএইচ